মেহেরপুরে বোমা হামলায় বিএনপি নেতা নিহত
- Get link
- X
- Other Apps
মেহেরপুর প্রতিনিধি | তারিখ: ১৯-০৪-২০১৩
মেহেরপুরে সন্ত্রাসীদের বোমা হামলায় সদর উপজেলা বিএনপির সহসভাপতি শমসের আলী মালিথা (৬১) নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত নয়টার দিকে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শমসের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
নিহত ব্যক্তির বড় ছেলে নাসির বলেন, এশার নামাজ পড়তে তাঁর বাবা আজ রাত আটটার দিকে বাড়ির পাশে মসজিদের উদ্দেশে রওনা দেন। রাত নয়টার দিকে দুটি বোমার শব্দ শুনে তিনি ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। সেখানে গ্রামবাসীর মুখে প্রথমে তাঁর বাবার ওপর হামলার খবর পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শমসের রাত নয়টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর ওপর দুটি বোমার হামলা চালায়। বোমার আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। পরে গুরুতর অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই সাবেক সাংসদ ও জেলা বিএনপির নেতা মাসুদ অরুণের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আগামীকাল শনিবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। তবে কারা এবং কেন এই বোমা হামলা চালিয়েছে, পুলিশ তা তদন্ত করে দেখছে বলে জানান তিনি। আজিজুল আরও বলেন, ঘটনার পর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপির নেতৃত্ব এবং শক্তিকে দুর্বল করতে মেহেরপুরের বিএনপির নেতা-কর্মীদের একের পর এক খুন করা হচ্ছে। তিনি এই হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় আওয়ামী লীগের ভাড়াটে চরমপন্থীরা জড়িত বলে দাবি করেন।

Comments