Posts

Showing posts with the label ক্যা ম্পা সে র প্রি য় মু খ

আফরিনের কণ্ঠের জাদু

Image
ক্যা ম্পা সে র প্রি য় মু খ সুমনকুমার দাশ  |  আপডেট: ০০:৩৪, মার্চ ২৩, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ             তাঁর কণ্ঠের জাদুতে মোহিত সবাই। এ মিষ্টি কণ্ঠের ইন্দ্রজাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়িয়ে পুরো সিলেটে বিস্তৃত। তিনি বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের অনুষ্ঠান ঘোষক ও কথাবন্ধু আফরিন জাহান। তবে আদিবা নামেই তাঁর পরিচয় বেশি।  আফরিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ বিভাগে তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন। আবৃত্তি, গান, লেখালেখি, অভিনয় ও সাংস্কৃতিক সংগঠন পরিচালনা—সবকিছুতেই আফরিনের উপস্থিতি সবার আগে। ছোটবেলায় আদিবার সবচেয়ে বেশি আগ্রহের ক্ষেত্র ছিল লেখালেখি। জানার আগ্রহ থেকেই শিক্ষা-বিজ্ঞানবিষয়ক বিভিন্ন কুইজ ও প্রতিযোগিতায় অংশ নিতেন। তিন ভাইবোনের মধ্যে সবার বড় আফরিনের বাড়ি ঢাকার মগবাজারে। মা-বাবার উৎসাহে ঢাকার ভিকারুননিসা নূন স্কুলে পড়ার সময় সৃজনশীল চর্চার সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর ২০১০ সালে উচ্চমাধ্যমিক পাস করে উচ্চশিক্ষার জন্য সিলেটবাসী হন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তাঁর সৃজনশীল চর্চার পরিধি বেড়ে যায়। স...