সকালের খাওয়া হবে স্বাস্থ্যকর
অধ্যাপক শুভাগত চৌধুরী | আপডেট: ০২:৪২, মার্চ ০২, ২০১৬ | প্রিন্ট সংস্করণ ০ Like দিন শুরুর খাবারটা হবে ভারি। মডেল: ইমরান, ছবি: অধুনা সকালটা মোটেই একঘেয়ে মনে হয় না। সকালে সূর্য ওঠা, ভোরের বাতাস, সকালবেলার ফুল মনে তো প্রতিদিনই রং ধরায়, উজ্জীবনী শক্তি দিয়ে সামনে চলার প্রেরণা দেয় শরীর ও মনকে। সকাল হলো শক্তি সঞ্চয়ের সময়। তাই সকালে চাই পুষ্টিকর খাদ্য, পেট ভরে খেয়ে সারা দিনের জন্য শক্তিকে আটকে রাখা, সেই শক্তি ক্রমে ক্রমে শরীর ও মনকে সচল হতে, সঞ্চারিত হতে, সাহসের সঙ্গে জীবনের নানা টানাপোড়েনকে অতিক্রম করতে সাহায্য করবে। পুষ্টির মানে তাই প্রাতরাশ হবে রাজসিক। প্রাতরাশ খাবেন রাজার মতো, দুপুরের আহার হবে রাজকুমারের মতো, হালকা-ভারী খাবার আর রাতের আহার হবে কাঙালের মতো, বেশ হালকা। আমাদের দিনরাতের আহারের বড় অংশ থাকবে প্রাতরাশে। প্রাতরাশ স্বাস্থ্যের জন্য যে খুবই গুরুত্বপূর্ণ তা গুণীজন ও জ্ঞানীজনেরা স্বীকার করেছেন। সারা রাতের উপোসের পর শরীর ও মগজকে দেয় শক্তি, কাজ করার শক্তি। তাইতো এর নাম উপবাস ভঙ্গ বা ‘...