Posts

Showing posts with the label আলোকিত মানুষ

প্রবাসী কৃষকের কথা

Image
এক  মোস্তাক আহমেদ, পিলি আইল্যান্ড (কানাডা) থেকে  |  আপডেট:  ১৯:৩৮, জুলাই ০১, ২০১৫ ০ Like       নারিকেল জিঞ্জিরা আর পিলি আইল্যান্ড। কোনো মিল কি আছে? জানি না, নেই মনে হয়। তবুও এই দূর কানাডার অন্টারিও প্রদেশের এক অতি ছোট দ্বীপ পিলি আইল্যান্ডে আমাদের ফার্মের ভেতর ছোট্ট ট্রেইলারে বসে এই লেখা লিখছি আর বাংলাদেশের সেন্ট মাটিনের কথা খুব মনে পড়ছে। আমি কি দেশপ্রেমিক! হবে হয়তো। একদিন দুই হাতে বাংলাদেশের মানচিত্র আর পতাকা ট্যাটু করে ফেললাম। আসলে আমার মনে হয় যারা শৈশব-কৈশোর বাংলাদেশে পার করে দেশ ছেড়েছে, সবাই দেশকে মাঝে মাঝে মিস করে। আমরা হয়তো মিস করি আমাদের ফেলে আসা ভালো ভালো কিছু সময়—যেগুলো শৈশব-কৈশোরে মানুষের প্রচুর থাকে। সেই অর্থে আমরা সবাই কমবেশি দেশপ্রেমিক। বাদ দিই এসব কথা! দেশের বাইরে বসে দেশপ্রেমের কথা না বলাই ভালো। দেশে যখন ছিলাম, বন্ধুরা মিলে বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি। অনেক অনেক ভালো অভিজ্ঞতা আর অ্যাডভেঞ্চার আছে ঝুলিতে। যা হোক আমি আমার শৈশব-কৈশোর, আমার মা-বাবা-বোনদের, আমাদের দাদা আর নানার ফ্যামিলি...