Posts

Showing posts with the label নির্মমতা

এখানে সোনা ওখানে লাশ, শাবাশ! শাবাশ!

ফারুক ওয়াসিফ  |  আপডেট: ০০:০৪, জুন ১৮, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ৫ Like ১১       পরবর্তী অংশ সোনা ও মানুষ পাচারের খবর আসে৷ কিছু সোনা আটক হয়, কিছু মানুষ হত্যা হয়৷ দুটোই সুলভ! তবে সোনার চাইতে লাশের খবরের আকর্ষণ বেশি৷ অসাধারণ মানুষ হলে একজনের মৃত্যুই যথেষ্ট। জাতি লোম খাড়া করে খবর পড়বে, শুনবে, দেখবে। মিডিয়া ও অনলাইন ফোরামগুলো আলাপে-বিলাপে সরগরম হবে। সাধারণ মানুষের হত্যার বেলায় নামের চেয়ে বড় হয়ে ওঠে সংখ্যা। নারায়ণগঞ্জে একসঙ্গে সাতজনকে হত্যার পর লাশের কারবারের সংখ্যার মানদণ্ড এখন অনেক ‘হাই’। তাই চোরাপথে মালয়েশিয়া যেতে গিয়ে বঙ্গোপসাগরে মাত্র পাঁচজনের মৃত্যু কিংবা মিরপুরে বিহারিপল্লিতে ১০ জনের পুড়ে ছাই হওয়ার ঘটনাও যেন গা–সওয়া৷ গরিব মানুষের শ্রম ও প্রাণ দুটোই অতি সুলভ মধ্য আয়ের পথযাত্রী বাংলাদেশে৷ পৃথিবীর আর কোথাও গরিব মানুষ তার শেষ সম্বল বেচাবিক্রি করে টাকাপয়সা দিয়ে দাস হতে চায় না। কিন্তু বাংলাদেশিদের অনেকের স্বপ্ন সেটাই। মধ্যযুগে ইউরোপের বলশালী ধুরন্ধরেরা আফ্রিকার স্বাধীনচেতা মানুষদের ধরে–বেঁধে দাস বানাত। মানুষ কেনা...