চট্টগ্রামে হেফাজতে ইসলামের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ,গুলিবিদ্ধ ২০
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের ওয়াসা মোড়ে ও লালখান বাজারে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে হেফাজতের কর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে পুলিশ ও ছাত্রলীগের গুলিতে কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ হয়েছে।
এসময় বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একশ রাউন্ড টিয়ারশেল ও বারার বুলেট নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আজ সকাল পৌনে ১১টার দিকে নগরীর ওয়াসা মোড় ও লালখান বাজারে হেফাজত কর্মীরা হরতাল সমর্থনে মিছিল বের করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দেয় এবং হেফাজত কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে হেফাজত কর্মীদের ধাওয়া দেয়। এসময় হেফাজত কর্মীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একসময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় ছাত্রলীগ ও পুলিশের গুলিতে কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ হয়। সেসময় বেশ কয়েকটি দোকান পাট ভাংচুর করা হয়।

Comments