যশোরে হরতালে ছাত্রলীগের বোমা হামলা, প্যানেল মেয়রসহ আহত ৭



যশোর অফিস
যশোরে হরতাল চলাকালে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে ছাত্রলীগের বোমা হামলায় যশোর পৌরসভার প্যানেল মেয়র ও বিএনপি নেতা জাহাঙ্গির আহমেদ শাকিলসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। এদিকে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে কোতোয়ালি থানা পর্যন্ত দখলে নিয়েছে ছাত্রলী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল থেকে শহরে হরতালের সমর্থনে বিএনপিসহ ১৮ দলীয় জোটের বিভিন্ন সংগঠন মিছিল করে। বেলা ১১টার দিকে দড়াটানায় বিএনপির একটি মিছিল শেষে ২৫-৩০ জন নেতাকর্মী ঘোপ এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দড়াটানা ব্রিজের কাছে দুটি বোমা নিক্ষেপ করে ছাত্রলীগ কর্মীরা। এর পর পরই তারা পাশের মেডিকেল কলেজ হাসপাতাল গেটে আরও তিনটি বোমা ছোড়ে। এতে জিয়াউল হক, মঈন হোসেন এবং পৌরসভার প্যানেল মেয়র ও বিএনপি নেতা জাহাঙ্গির আহমেদ শাকিলসহ কমপক্ষে ৭ জন আহত হন। আহতদের মধ্যে জিয়াউল হাসপাতাল গেটে অবস্থিত রেহানা ফার্মেসির কর্মচারী। ঘটনার সময় তিনি ওষুধের দোকানটিতে অবস্থান করছিলেন। আহত মঈন হোসেন ঘোপ সেন্ট্রাল রোড এলাকার যুবদল কর্মী। ছাত্রলীগ কর্মীরা মঈনকে ছুরিকাঘাতও করে। তার শরীরে অস্ত্রোপচার চলছে।
এছাড়া বোমা হামলার পর বিএনপি নেতাকর্মীরা দড়াটানা এলাকা ত্যাগ করেন।
এদিকে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে কোতোয়ালি থানার মোড় পর্যন্ত বর্তমানে ছাত্রলীগের নিয়ন্ত্রণে রয়েছে এবং সশস্ত্র ছাত্রলীগ নেতাকর্মীরা এলাকাটিতে মহড়া দিচ্ছে।
অন্যদিকে সকাল থেকে যশোরে সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে। সকালে অভয়নগরের চেঙ্গুটিয়ায় গাছের গুঁড়ি ফেলে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে শিবিরকর্মীরা।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়