মহিলা দলের মিছিল : পুরুষ পুলিশের হাতে নারী কর্মী লাঞ্ছিত
স্টাফ রিপোর্টার
| « আগের সংবাদ |
গতকাল সকালে হরতাল চলাকালে খিলগাঁওয়ে মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় মিছিলে বাধা দেয় পুলিশ। মহিলা দলের নেতারা পুরুষ পুলিশ সদস্যদের হাতে দুই কর্মী লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন।
সকালে সংগঠনটির সাধারণ সম্পাদক শিরিন সুলতানার নেতৃত্বে মিছিলটি বের করা হয়। পুলিশ জানায়, মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাংচুরের চেষ্টা করা হলে তারা বাধা দেন।
মহিলা দলের নেতারা জানান পুরুষ পুলিশ সদস্যরা মিছিলে হামলা চালিয়েছে। এ সময় তাদের দুই কর্মীকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলে। তখন তাদের কাপড় ধরে টানাটানি করে পুরুষ পুলিশ। উপস্থিত সাংবাদিক ও পথচারীরা এ চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেন। পরে ওই দুই নারী কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

Comments