ময়মনসিংহে হেফাজত-আওয়ামী লীগ সংঘর্ষ,আহত ৩০




স্টাফ রিপোর্টার
হরতাল চলাকালে ময়মনসিংহে হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আজ বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সমর্থনে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিছিল বের করলে আওয়ামী লীগ তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
এই ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়