বাগেরহাটে সন্ত্রাসী হামলায় মসজিদের ইমাম নিহত

ঢাকা, শনিবার, ১৬ মার্চ ২০১৩, ০২ চৈত্র ১৪১৯, ০৩ জমাদিউল আউয়াল ১৪৩৪ ইনকিলাব

বাগেরহাট জেলা সংবাদদাতা ঃ বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা জামে মসজিদের ইমাম ক্বারী মকসুদুর রহমান (৪০) সন্ত্রাসী হামলায় মারা গেছে। গত ১০ মার্চ এশার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ধরে নিয়ে সন্ত্রাসীরা ইমামের হাত ও পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে এলাকাবাসী ক্বারী মকসুদকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে পরে খুলনা মেডিকেল এবং পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১০টার সময়ে মকসুদ মারা যায় বলে মকসুদের ছেলে নাজমুর রহমান জানান। উল্লে¬খ্য, হাত-পায়ের রগ কর্তনের পরের দিন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বাদী হয়ে ওই ইমামের বিরুদ্ধে সাম্প্রাদায়িক উস্কানির অভিযোগে বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করে। অপরদিকে পিতার উপর হামলাকারীদের শাস্তির দাবিতে বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে কলেজ পড়ুয়া ছেলে নাজমুর রহমান সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে উল্লে¬খ করা হয়, এলাকার আঃলীগ সন্ত্রাসী সুমন বাহিনীর হামলায় মসজিদের ইমাম ক্বারী মকসুদুর রহমান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার কয়েকদিন পূর্বে সুমন ওই ইমামের নিকট একটি মোটরসাইকেল দাবি করে। তার এই আবদার না মেটাতে পারলে তাকে বিভিন্ন অপবাদ দিয়ে মামলা-হামলার হুমকি দেয়। পরে ১০ মার্চ রাতে ইশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী সুমন ও তার দলবল ক্বারী মকসুদকে ধরে নিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়। পরে সন্ত্রাসী সুমনের চাচা স্থানীয় আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন বাদি হয়ে আহত ইমামকে প্রধান আসামি ও তার ভাই বিএনপি নেতা অবসর প্রাপ্ত সেনা সদস্য নওশের আলীর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকা-ের অভিযোগ এনে মামলা করে। আর এই ঘটনায় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন সুদৃষ্টি কামনা করা হয়। অথচ পুলিশ সন্ত্রাসীদের আজও আটক করেনি। 

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়