জীবনের সহজ সাত



প্রথম আলো ডেস্ক | তারিখ: ২২-০৩-২০১৩
জীবনযাপন প্রণালিতে সাতটি ছোট পরিবর্তন আপনাকে বাঁচাতে পারে হূদেরাগ ও ক্যানসারের মতো ঘাতক ব্যাধি থেকে। বিশেষজ্ঞরা তাই এই উপায়কে বলছেন, ‘লাইফস সিম্পল সেভেন’ বা ‘জীবনের সহজ সাত’।
বিজ্ঞানীরা বলছেন, আর কিছু নয়, এই সাতটি জীবনাচরণ ঠিকঠাক মেনে চলতে পারলে আপনার হূদেরাগের ঝুঁকি কমে যাবে প্রায় সত্তর ভাগ। সাতটার মধ্যে অন্তত ছয়টা নিয়ম মেনে চললে ক্যানসারের ঝুঁকি কমে যাবে শতকরা ৫১ ভাগ।
উন্নত বিশ্বে প্রতি ১০০০ জনের মাত্র একজন এই নিয়মাবলি মেনে চলেন। ফলে হূদেরাগ ও ক্যানসারের মতো অসংক্রামক ব্যাধি এত দ্রুত হারে বেড়ে চলেছে। 
তাই মেনে চলুন সুস্থ থাকার সাতটি নিয়ম:
১. কখনো ধূমপান নয়।
২. চাই যথেষ্ট কায়িক পরিশ্রম।
৩. ওজন বাড়তে দেবেন না।
৪. রক্তে চর্বি বা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন।
৫. রক্তচাপ থাকবে স্বাভাবিক।
৬. রক্তে সুগারের মাত্রা সুনিয়ন্ত্রিত।
৭. প্রতিদিন স্বাস্থ্যকর আহার।
সূত্র: আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়