অন্যায্য’ মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহারের আহ্বান



তারিখ: ২১-০৩-২০১৩
মিসরের ক্ষমতাসীন ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের ওয়েবসাইট ইখওয়ানওয়েব ডটকম-এ দুটি বিবৃতি প্রকাশিত হয়। প্রথমটি প্রকাশিত হয় ৭ ফেব্রুয়ারি, কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষিত হওয়ার এক দিন পর। ওই বিবৃতিতে বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতাদের যুদ্ধাপরাধের বিচারকে ‘অন্যায্য’ বলে বর্ণনা করে বলা হয়, ‘বাংলাদেশে ইসলামপন্থী নেতাদের “ফৌজদারি অভিযোগের চেয়ে রাজনৈতিক কারণ বিবেচনায়” নিয়ে বিচারের সম্মুখীন করা হচ্ছে।’ বিবৃতিতে আরও লেখা হয়, ‘সব আন্তর্জাতিক নিয়মনীতি ও সনদ লঙ্ঘন করে চলা ওই অন্যায্য ও পক্ষপাতদুষ্ট বিচার প্রত্যাখ্যান করা ও এর নিন্দা জানানোর পাশাপাশি আমরা সব রাষ্ট্র, বিশেষত মুসলিম দেশ, আন্তর্জাতিক গোষ্ঠী ও সংগঠনকে এই বিচার, রাজবন্দীদের প্রতি অন্যায় আচরণ এবং মানব ট্র্যাজেডি বন্ধে সব রকম রাজনৈতিক ও নৈতিক চাপ প্রয়োগের অনুরোধ করছি।’
সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরদিন ১ মার্চ আরেকটি বিবৃতিতে ব্রাদারহুডের নেতা ড. মাহমুদ গজলান বলেন, ‘বাংলাদেশের অন্যতম ইসলামপন্থী বিরোধীদলীয় নেতাকে অন্যায়ভাবে দেওয়া মৃত্যুদণ্ড মুসলিম ব্রাদারহুড প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে এই স্পষ্ট ভুল দণ্ডাদেশের প্রতিবাদে শুরু হওয়া গণবিক্ষোভে প্রচণ্ড শক্তি প্রয়োগেরও নিন্দা জানায় ব্রাদারহুড।...সমস্ত আন্তর্জাতিক সনদ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের নীতিমালা লঙ্ঘন করে বাংলাদেশে নাগরিক স্বাধীনতার বিরুদ্ধে ওই ভয়াবহ আঘাত বন্ধে হস্তক্ষেপ করার জন্য আমরা সব শান্তি, স্বাধীনতা ও ন্যায়বিচারকামী গোষ্ঠী ও আন্দোলনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়