এ ধরনের উদ্যোগ সমর্থনযোগ্য নয়



এ কে আজাদ | তারিখ: ২৯-০৩-২০১৩
এ কে আজাদ
এ কে আজাদ
হল-মার্কের কাছ থেকে আত্মসাৎ হওয়া অর্থ ফেরত আনতে অর্থমন্ত্রী যে উদ্যোগের কথা বলেছেন, সেটি মোটেই সমর্থনযোগ্য নয়। এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে ব্যবসায়ীরা কোনোভাবেই সেটিকে সমর্থন করবেন না। কারণ, হল-মার্ক যেটি করেছে, সেটি কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড ছিল না। ব্যবসার নাম ভাঙিয়ে প্রতিষ্ঠানটি একটি সংঘবদ্ধ চক্রের সহায়তায় ফৌজদারি অপরাধ করেছে। এখন সেই অপরাধকে গৌণ করে দেখে ব্যবসা শুরুর কথা বলে হল-মার্ককে নতুন করে ঋণসুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হলে সেটি সমাজে খারাপ নজির তৈরি করবে। সৎ ও ভালো ব্যবসায়ীরা এতে চরমভাবে নিরুৎসাহিত হবেন।
এত বড় জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ লোপাটের পর যদি তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা সম্ভব না হয়, সেটি হবে খুবই দুঃখজনক। শুধু হল-মার্ক নয়, আমাদের দাবি, এ ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রকেই আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সম্পদ বাজেয়াপ্ত করার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ ফেরত আনতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এত বড় ঘটনার পর হল-মার্ক ব্যবসা শুরুর জন্য সরকারি উদ্যোগে পুনরায় ঋণসুবিধা পেলে, যেসব ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তাঁদের মধ্যে ঋণের টাকা ফেরত না দেওয়ার খারাপ মনোভাব তৈরি হতে পারে। তখন সেটি ব্যাংকব্যবস্থাসহ পুরো অর্থনীতির ওপর মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে।  এ কে আজাদ: সাবেক সভাপতি, এফবিসিসিআই।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়