ভোলা পৌর মেয়র ও ছাত্রলীগ দু’গ্রুপে সংঘর্ষে ২ গুলিবিদ্ধসহ আহত ৩৪ : বাগেরহাটে বিএনপিকর্মীর বাড়িতে হামলা করেছে আ.লীগ সন্ত্রাসীরা
ডেস্ক রিপোর্ট
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
ভোলায় পৌর মেয়র ও ছাত্রলীগ সভাপতি মোস্তাক শাহিন গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩৪ জন আহত হয়েছে। এদিকে গতকাল ভোলার লালমোহনে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে ৬ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। হবিগঞ্জের বাহুবলে পৃথক সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বাগেরহাটে আওয়ামী লীগ সন্ত্রাসীরা ২ বিএনপি কর্মীর বসতবাড়ি ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
ভোলায় আহত ৩৪ : ভোলায় লাশবাহী গাড়ি ভাংচুরের জের ধরে পৌর মেয়র ও যুবলীগ জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাক শাহিন গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩৪ জন আহত হয়েছে। গতকাল শহরের মুসলিমপাড়া মনেজা খাতুন হাই স্কুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের মধ্যে ৭ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় ২টি মোটরসাইকেল, একটি ক্লিনিক, একটি ওষুধের দোকান ও ৫টি ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনার ছবি তুলতে গেলে মেয়র গ্রুপের লোকজন এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেনকে লাঞ্ছিত করে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।
এদিকে এ ঘটনার পর দু’গ্রুপের লোকজন পাল্টাপাল্টি মিছিল সমাবেশ করেছে। পরে বিকালে মেয়র সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করে মোস্তাক শাহীনকে গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টা আলটিমেটাম দিয়েছেন। অপর এক প্রেস ব্রিফিংয়ে মোস্তাক শাহীন এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
লালমোহনে আহত ৬ : ভোলার লালমোহনে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও ৬ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। এ সময় সন্ত্রাসী কায়দায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনায় সারাদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে পৌর শহরের ওয়েস্টার্নপাড়া এলাকাবাসী। বুধবার ওই এলাকায় তাণ্ডবলীলা চালায় পূর্বপাড়া এলাকার কয়েক ক্যাডার বাহিনী। ওই বাহিনী ওয়েস্টার্নপাড়ার ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় মারপিট করে আহত করে যুবলীগ কর্মী ভুট্টু, নূরনবী, ব্যবসায়ী জাকির, মো. মহসিন, মজনু, নূর ইসলামসহ বেশ কয়েকজনকে।
বাহুবলে আহত ২২ : হবিগঞ্জের বাহুবলে পুকুরে মাটি কাটা নিয়ে ৪ গ্রামবাসীর দফায় দফায় ও পৃথক সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল উপজেলার নিধনপুর গ্রামে। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বাহুবল উপজেলার নিধনপুর গ্রামের মেম্বার সহদেব তার নিজস্ব পুকুরে গতকাল মাটি কাটতে লোকজন নিয়ে যান। এতে একই গ্রামের শশাঙ্ক দাশ বাদ সাধে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে মুহূর্তে খবরটি দু’পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হয়ে যায়। পরক্ষণে একে অপরের পক্ষ নিয়ে নিধনপুর, হোসেনপুর, লালপুর ও ফতেহপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়।
এদিকে উপজেলার নিধনপুর গ্রামে সালিশ বৈঠকে হট্টগোল করতে বাধা দেয়ায় নিধনপুর গ্রামের শঙ্কর শীল নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কৃপেষ দাশ ও তার সহযোগীরা আঘাত করে ক্ষতবিক্ষত করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বাহুবল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার নিধনপুর গ্রামে।
এদিকে উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের উজ্জ্বল মিয়া নামে এক বিজিবি সদস্য প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার রশিদপুর বাজারে। এ ঘটনায় বিজিবি সদস্য উজ্জ্বলের মা পারভিন আক্তার থানায় একটি অভিযোগ দিয়েছেন। তাতে ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
বানিয়াচংয়ে আহত ১০ : হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ বিষয়ের জের ধরে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকায় পুলিশ ২ জনকে আটক করেছে। বুধবার উপজেলা সদরের যাত্রাপাশা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ক’দিন আগে প্রতিবেশী রোকসানার কাছ থেকে পুতুল মাছ শিকারের বড়শি ধার আনে। ওই বড়শি ফেরত চাওয়াকে কেন্দ্র করে উভয় পরিবারের মহিলারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় আছমা, রোকসানা, তাছলিমা, নাছিমা, তকলিমাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলগাজীতে আহত ১২ : ফেনীর ফুলগাজীর নোয়াপুর গ্রামে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ১২ গ্রামবাসী আহত হয়েছে। গতকাল উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর ও করইয়া গ্রামের মধ্যে বিবদমান ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন দিদার, সজিব, আল আমিন, মোমিন, হেলাল, ছালাম, ফোরকান, সলিম, রাজন। আহতদের মধ্যে সজিব ও দিদারকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়েছে।
মাগুরায় আহত ৮ : মাগুরার মহম্মদপুরে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে রাড়িখালী মাধ্যমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও তার ছেলে আবু তৈয়বসহ ৮ জনকে প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল এ ঘটনা ঘটেছে।
বাগেরহাটে আহত ৪ : বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া সাহেবার এলাকায় আওয়ামী লীগ দলীয় সন্ত্রাসীরা ২ বিএনপি কর্মীর বসতবাড়ি ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় গৃহবধূ ও শিশুসহ ৪ জন আহত হয়েছে। হামলা ও ভাংচুরের সময় সন্ত্রাসীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। গতকাল এ ঘটনাটি ঘটে। সাহেবার এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিএনপিকর্মী খালিদ হোসেন ও তার ভাই জিহাদুলের বাড়িতে ওই দিন ভোরে একশ’ থেকে দেড়শ’ আওয়ামী লীগকর্মী হামলা ও ভাংচুর করে। বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন মোড়ল এই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের নেতৃত্ব দেয়। এ সময় সুমনা, মা আয়েশা, দুলা ও আফসার আলী আহত হয়।
এদিকে বাগেরহাটের সদর উপজেলার খুলনা-মংলা মহাসড়কের চুলকাঠী এলাকায় গতকাল একটি মাছবাহী মিনি ট্রাকের চালক ও হেলপারকে কুপিয়ে সাড়ে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় ট্রাকচালক সাইফুল ইসলাম ও হেলপার রিংকুকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
চরফ্যাশনে আহত ৬ : ভোলার চরফ্যাশনে জনতাবাজার মহাবিদ্যালয়ের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে ছাত্রলীগের হামলায় শিক্ষকসহ ৬ জন আহত হয়েছে। গতকাল এ ঘটনা ঘটে। এসএইচসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগের সবুজ, আক্তার, রুবেলের নেতৃত্বে ১০-১৫ কর্মী পরিক্ষার্থী ছাত্রছাত্রীর ওপর হামলা চালায়। এ হামলায় অন্তত ৬ জন আহত হয়।
বাঘায় আহত ২ : রাজশাহীর বাঘায় জমি-জমা নিয়ে দু’জনকে পিটিয়ে আহত করেছে পতিপক্ষরা। বুধবার উপজেলার রুস্তমপুর গ্রামের সিদ্দিকের সঙ্গে তার ভাই কুদ্দুস ও ইদ্রিসের মধ্যে কথা কাটিকাটি শুরু হয়। ওই সময় কথা কাটাটির একপর্যায়ে তারা সিদ্দিক ও তার স্ত্রী জামবিয়াকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাদের বাগাতিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সোনাতলায় আহত ২ : বগুড়া সোনাতলার পল্লী এলাকা দাউদিয়ারপাড়া গ্রামে গৃহবধূ আলেয়া বেগমকে গলা টিপে হত্যার চেষ্টা ও তার স্বামী মোফাজ্জল হোসেন মণ্ডলকে বেদম মারপিট করেছে প্রতিপক্ষ। তুচ্ছ বিষয় নিয়ে বুধবার প্রতিপক্ষরা দলবদ্ধ হয়ে মোফাজ্জলের বাড়িতে এসে বিভিন্নভাবে গালাগাল করতে থাকে। মোফাজ্জলের স্ত্রী আলেয়া বেগম প্রতিবাদ করলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে মোফাজ্জল হোসেনকে মারপিট শুরু করে। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রতিপক্ষরা আলেয়া বেগমকে গলা টিপে হত্যার চেষ্টাসহ মারপিট করে। আহত স্বামী-স্ত্রীকে সোনাতলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments