চাঁদা না পেয়ে ছাত্রলীগের ভাঙচুর
- Get link
- X
- Other Apps
প্রথম আলো
পঞ্চগড় প্রতিনিধি | তারিখ: ২৬-০৩-২০১৩
পঞ্চগড়ের বোদা উপজেলায় চাঁদা না দেওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মুরগির খামারে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার রাতে ময়দানদীঘি ইউনিয়নের মনিরামজোতে অবস্থিত কাজী ফার্মস গ্রুপের সুখময় মুরগির খামারে এ ঘটনা ঘটে। হামলায় ওই খামারের সুপারভাইজার মো. আলমসহ পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আহত হন। গুরুতর আহত আলমকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজী ফার্মস সূত্রে জানা গেছে, সুখময় খামারের নির্বাহী কর্মকর্তা মো. মহসীন আলীকে গত শুক্রবার বিকেলে ময়দানদীঘি ইউনিয়ন ছাত্রলীগের সমেঞ্চলন অনুষ্ঠানের একটি কার্ড দিয়ে ওই সংগঠনের নেতা-কর্মীরা চাঁদা দাবি করেন। রোববার মহাব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করে চাঁদা দেওয়ার বিষয়টি জানাবেন বলে সংগঠনের নেতা-কর্মীদের জানিয়ে দেন মহসীন আলী। এরপর ওই দিন বিষয়টি তিনি মহাব্যবস্থাপককে জানান। গতকাল সোমবার চাঁদা দেওয়া হবে বলে মহসীন আলী রোববার বিকেলে ছাত্রলীগের নেতা-কর্মীদের জানিয়ে দেন।
মহসীন আলী জানান, রোববার বিকেল পাঁচটার দিকে ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী সাতটার মধ্যে চাঁদা না দিলে অসুবিধা হবে বলে হুমকি দিয়ে যান। এরপর রাত আটটার দিকে ওই নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে খামারে হামলা চালান। এ সময় তাঁরা নিরাপত্তাকক্ষের দরজা-জানালা, প্রধান ফটক ও সাইনবোর্ড ভেঙে ফেলে। ফার্মের কর্মচারীরা বাধা দিতে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। কাজী ফার্মের পঞ্চগড় অঞ্চলের মহাব্যবস্থাপক এ কে এম ফজলুর রহমান জানান, চাঁদা দিতে অস্বীকার করা হয়নি। তার পরও খামারে হামলা চালানো হলো। এ ব্যাপারে তাঁরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
জানতে চাইলে ময়দানদীঘি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, তিনি ঢাকায় আছেন। ঘটনাটি জানার চেষ্টা করছেন।

Comments