সন্তানদের রাজনীতি না করার পরামর্শ চন্দ্রিকা কুমারাতুঙ্গার



কলম্বো গেজেট
« আগের সংবাদ পরের সংবাদ»
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা তার সন্তানদের ক্যারিয়ার হিসেবে রাজনীতি বেছে না নেয়ার পরামর্শ দিয়েছেন। দুই সন্তানের জননী কুমারাতুঙ্গা বলেন, তিনি পরিবারভিত্তিক রাজনীতির বিরোধী। তাই ভাই-বোন বা আত্মীয়-স্বজন রাজনীতি করুক তা তিনি কখনোই চাননি।
কুমারাতুঙ্গা বলেন, ‘আমার সন্তানরা দেশকে ভালোবাসে কিন্তু আমি তাদের প্রতিনিয়ত বলেছি রাজনীতিতে না জড়াতে। যদি তারা দেশের জন্য কাজ করতে চায় তবে আরও পেশা আছে যেখান থেকে তা করা সম্ভব। আমি নিজেও দু’বার প্রেসিডেন্ট হয়েছি। এখন আমি প্রেসিডেন্ট নই। তবু আমি দেশের জন্য কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘সরকারের কাছ থেকে অসহযোগিতা ছাড়া আর কিছু পাচ্ছি না। কিন্তু তবু অন্যের সহায়তায় সমাজের জন্য কাজ করে যাচ্ছি।’ দেশটিতে মুসলমানদের সঙ্কটাবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিনিয়ত ধর্মীয় সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে।
কিন্তু সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।’
তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট থাকাকালীনও এ ধরনের সমস্যা হয়েছিল। আমি শক্ত হাতে সেগুলো দমন করেছি। এমনকি ধর্মীয় উপাসনালয়ে আক্রমণের অভিযোগে আমরা ভিক্ষুদেরকেও গ্রেফতার করেছিলাম। কিন্তু সেসব পদক্ষেপের সেখানেই ইতি হয়েছে।
রাজনৈতিক নেতাদের ওপর নির্ভর না করে সাবেক এই প্রেসিডেন্ট ধর্মীয় নেতা ও সাধারণ জনগণকে এ ধরনের সমস্যাগুলো সমাধানে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়