শক্তিশালী ৩ বোমার বিস্ফোরণ মুজিবনগরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা



মেহেরপুর জেলা সংবাদদাতা : মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডাঃ হেলাল উদ্দীনকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন জানায়, মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের ডাঃ হেলালকে বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা বাড়ির বাইরে ডেকে নিয়ে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করেছে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় পরপর ৩টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে উঠে। তবে কি কারণে ডাঃ হেলালকে হত্যা করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না বলে জানান পুলিশ কর্মকর্তা। এ ঘটনার পর মুজিবনগরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ আরো জানায়, ডাঃ হেলালের বাড়ি বগুড়া জেলায়। সে দীর্ঘদীন যাবৎ মুজিবনগরের রতনপুর গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়