অপরাধ ‘জামায়াত নেতার ভাগ্নে’: চট্টগ্রামে চারতলা থেকে ফেলে যুবককে পঙ্গু করে দিল পুলিশ



চট্টগ্রাম ব্যুরো
« আগের সংবাদ পরের সংবাদ»
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আমেরিকা প্রবাসী ভাইয়ের বাড়িতে তল্লাশির নামে পুলিশ ব্যাপক তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তল্লাশির সময় শাহজাহান চৌধুরীর ভাগিনা মাঈনুদ্দিন হাসান মুন্নাকে ব্যাপক মারধরের পর ৪তলা ভবন থেকে নিচে ফেলে দিয়ে হত্যার চেষ্টা চালায় পুলিশ সদস্যরা। শনিবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার রাহাত্তারপুল সৌরভী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। তবে অভিযানে বাকলিয়া থানা পুলিশ নয়, জেলা পুলিশ অংশ নেয় বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এদিকে মুমূর্ষু অবস্থায় আহত মুন্নাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কোমরের পাঁজর ভেঙে গেছে। অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
ওই ভবনের বাসিন্দা জাকেরা বেগম জানান, রাত আনুমানিক ১টার সময় পুলিশের বিশাল একটি দল বেশ কয়েকটি গাড়ি নিয়ে এসে গ্রিলের তালা ভেঙে শাহজাহান চৌধুরীর ছোট ভাই আমেরিকা প্রবাসী প্রকৌশলী শাহ আলম চৌধুরীর বাড়িতে হানা দিয়ে প্রতিটা কক্ষে তল্লাশির নামে ব্যাপক তাণ্ডব চালায়। একপর্যায়ে মুন্নাকে পেয়ে ব্যাপক মারধর করে ৪তলা থেকে নিচে ফেলে দেয়। এ সময় পরিবারের সদস্যরা মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলেও তাদের সে সুযোগ না দিয়ে ঘটনার অনেক পরে তাকে পুলিশ আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে এক বিবৃতিতে শাহজাহান চৌধুরী পুলিশের এমন বর্বর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এ রকম ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত দলবাজ পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়