মায়ের লাশ নিয়ে চার দিন পড়ে ছিল শিশুটি



অনলাইন ডেস্ক | তারিখ: ২৮-০৩-২০১৩
এই ভবনের একটি ফ্ল্যাটে মায়ের সঙ্গে ছিল শিশুটি।
এই ভবনের একটি ফ্ল্যাটে মায়ের সঙ্গে ছিল শিশুটি।
ছবি: সৌজন্যে এনবিসিনিউইয়র্ক ডটকম।
একে একে কেটে গেছে চারটি দিন। এর পরও মা উঠছেন না বিছানা থেকে। তাঁর চার বছরের শিশুটি প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে মাকে জাগিয়ে তুলতে। পেটে তার প্রচণ্ড ক্ষুধা। এই কয়েকটা দিন কিছু খায়নি তো। শরীরটা এত দুর্বল যে খাবার বের করার জন্য ফ্রিজ খোলার শক্তিও নেই। মাকে জাগিয়ে তোলার শেষ আশায় তাঁর গায়ে লোশন মাখাতে শুরু করে সে।
ঠিক এমন সময় উদ্ধারকারীরা সেখানে হাজির। না খেয়ে দুর্বল হওয়া ছেলেটিকে কঠিন বিপর্যয় থেকে রক্ষা করেন তাঁরা। একই সঙ্গে অ্যাপার্টমেন্ট থেকে সরিয়ে নেন শিশুটির মায়ের ভয়ানক দুর্গন্ধ ছড়ানো চার দিনের লাশ।
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ইউনিয়ন এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ওই শিশুকে তার মায়ের লাশের পাশ থেকে গত মঙ্গলবার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কিয়ানা ওয়ার্কম্যান (৩৮) নামের ওই নারীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা শিশুটিকে ওভারলুক মেডিকেল সেন্টারে চিকিত্সা দেওয়ার পর গত বুধবার স্বজনদের কাছে হন্তান্তর করা হয়।
স্থানীয় গণমাধ্যম জানায়, মিল রান অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণকারী কর্মীরা ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে দেখে, দরজা খানিকটা খোলা থাকলেও নিরাপত্তা শেকল রয়েছে। ইউনিয়ন টাউনশিপ পুলিশ দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, পুলিশ দরজা ভেঙে ভেতরে চার বছরের ওই শিশুকে দেখতে পায়। সে তার মায়ের পচন ধরা লাশের গায়ে লোশন মাখাচ্ছিল। এই মা ও ছেলে ব্রুকলিনে থাকতেন। কয়েক মাস ধরে শিশুটির নানির কাছে থাকছিলেন তাঁরা। ঘটনার সময় ৬৪ বছরের বৃদ্ধা নানি নার্সিংহোমে ছিলেন।
পুলিশ ডিরেক্টর ড্যানিয়েল জাইজার সিএনএনকে জানান, সম্ভবত শিশুটি ওই ফ্ল্যাটে পাঁচ-ছয় দিন ছিল। এ সময় সে কোনো খাবার পায়নি। ওই শিশুটি পুলিশ কর্মকর্তাদের জানায়, ফ্রিজে অনেক খাবার ছিল। কিন্তু সে ফ্রিজ খুলতে পারছিল না। রয়টার্স, সিএনএন।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়