বাংলাদেশী কৃষকদের ফসল কর্তনে বিএসএফ’র বাধা : পতাকা বৈঠক



দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বাংলাদেশী ভূ-খ-ে কৃষকদের ফসল কর্তনে বিএসএফ বাধা দেয়ার প্রতিবাদে বিজিবি ও বিএসএফ’র মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষীদের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৩২ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চিরমারী ক্যাম্পের অধিনায়ক সুবেদার জুলফিকার আলী ও ভারতের বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারী বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর পিএন প্রশাদ। সীমান্তের ১৫৭-১(এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে সীমান্ত এলাকায় বাংলাদেশী কৃষকদের ফসল কর্তনে বিএসএফ বাধা দেয়ার তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। বিএসএফ বাংলাদেশী কৃষকদের ফসল কর্তনে আর বাধা দিবে না এবং উভয় দেশের যার দখলে যে সকল আবাদী জমি রয়েছে শুধুমাত্র তারাই চাষাবাদ করতে পারবে এমন সিদ্ধান্ত হলে পতাকা বৈঠক শেষ হয়। পতাকা বৈঠক চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়