চাঁদাবাজ খুনী ছাত্রলীগ রাজশাহীতে চাঁদা আদায়ে বাঁধা দিলে জামায়াতকর্মীকে খুন করে


 

ডেস্ক রিপোর্ট
পরের সংবাদ»
ঢাকার কেরানীগঞ্জে পৃথক ঘটনায় ৬ জনের অপমৃত্যু হয়েছে। নাটোরের লালপুরে পৃথক ঘটনায় ২ জন খুন হয়েছে। কক্সবাজারে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছে। সিলেটের জাফলংয়ে মাটিচাপায় নিহত হয়েছে ৩ শ্রমিক। নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি খুন হয়েছে। পাবনার বেড়ায় শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
কেরানীগঞ্জে পৃথক ঘটনায় ৬ অপমৃত্যু : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরায় একটি ইটভাটায় ঘুমন্ত অবস্থায় ইটের নিচে চাপা পড়ে খালেক মিয়া (৫৫), সুনীল বাবু (৫০) ও রহিম (১৮) নামের ৩ শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের সবার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী এলাকায়। এ ঘটনায় বারেক গাজী নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে বিএম ব্রিকফিল্ডে ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা কাদের মেম্বার ও হরমুজ কোন্ডা ইউনিয়নের জাজিরা এলাকায় বিএম ব্রিকফিল্ড স্থাপন করে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে ধলেশ্বরী নদীর তীর ও ফসলি জমির মাটি কেটে ইট বানিয়ে বিক্রি করে আসছে। মঙ্গলবার রাতে খুপড়িঘরের পাশে রাখা ইটের স্তূপ ভেঙে খুপড়িঘরের ওপর পড়লে ঘটনাস্থলে ঘুমন্ত অবস্থায় তিন শ্রমিক মারা যান। এ ঘটনার পর ইটখোলার মালিক কাদের মেম্বার ও হরমুজ পলাতক রয়েছেন।
অপরদিকে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকায় গাড়ির নিচে চাপা পড়ে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার রামেরকান্দা ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অন্তরা (১৬) নিজ বাসায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তাছাড়া জিনজিরা মডেল টাউন এলাকায় নিজ বাসায় ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে রাজধানীর নর্দান ইউনিভার্সিটির এলএলবি দ্বিতীয় বর্ষের ছাত্রী রিনা আক্তার (২১)।
রাজশাহীতে জামায়াতকর্মী খুন :
রাজশাহীতে বালুরঘাটে চাঁদাবাজির প্রতিবাদ করায় জিয়ারুল ইসলাম (৪০) নামে এক জামায়াতকর্মীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় ক্ষমতাসীন দলের ক্যাডাররা। গত মঙ্গলবার রাতে মহানগরীর মতিহার থানার চর শ্যামপুরের আজিজুলের মোড় এলাকায় আওয়ামী লীগকর্মী আবদুল হান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম নগরীর শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার হযরত আলীর ছেলে। স্থানীয়রা জানায়, শ্যামপুর বালুর ঘাটে চাঁদাবাজিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে ওই এলাকার মনি মাস্টারসহ স্থানীয় আওয়ামী লীগ ক্যাডারদের সঙ্গে জামায়াতকর্মী জিয়ারুলের বিরোধ চলে আসছিল। ক্ষমতাসীন দলের ক্যাডাররা শ্যামপুর বালুরঘাটে প্রতি ট্রাক বালুর জন্য অবৈধভাবে পঞ্চাশ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। জামায়াতকর্মী ও বালু ব্যবসায়ী জিয়ারুল ইসলাম এর প্রতিবাদ জানালে তারা ক্ষুব্ধ হন। পরে মঙ্গলবার বিকালে জিয়ারুল আওয়ামী লীগ ক্যাডার আজিজুলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় আবদুল হান্নান ও তার ছেলে জাকিরুল, কামরুল, সহযোগী আব্বাস, খালেক, নজরুল, মুকুল, শাহাবুরসহ ১০-১২ জন তাকে জোর করে ধরে বাড়িতে নিয়ে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 
লালপুরে পৃথক ঘটনায় ২ খুন : নাটোরের লালপুর উপজেলার দিয়ারপাড়া গ্রামে জমি বিরোধের জেরে গত মঙ্গলবার বিকালে সংঘর্ষে আকতার হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, উপজেলার দিয়ারপাড়া গ্রামে রব্বেজ মন্ডলের ছেলে আবদুর রহমান ও টেনু মন্ডলের ছেলে ইসমাইল মন্ডলের সমর্থকদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ বাধে। এতে নাজের মন্ডলের আহত ছেলে আকতার হোসেন (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যায় মারা যান। এছাড়া উপজেলার শোভা গ্রামে ছেলের শাবলের আঘাতে বাবা ঘুঘুর আলী কবিরাজ (৬০) খুন হয়েছেন। 
কক্সবাজারে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন : কক্সবাজার শহরে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু খুন হয়েছে। গতকাল সকালে শহরের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত সুরত আলম (২৫) পাহাড়তলি জিয়ানগর এলাকার ওসমান গণির ছেলে। পুলিশ ঘাতক বন্ধু জানে আলমকে (২৬) গ্রেফতার করেছে। জানে আলম একই এলাকার মৃত মোহাম্মদ সোলায়মানের ছেলে। পুলিশ জানায়, দুই বন্ধুর মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে জানে আলম ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সুরত আলম মারা যায়। 
জাফলংয়ে মাটিচাপায় ৩ জনের মৃত্যু : সিলেটের জাফলংয়ে পাথর কোয়ারিতে মাটিচাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে জাফলং পাথর কোয়ারির বল্লাঘাট এলাকায় পাথর তুলতে গিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বল্লাঘাট এলাকায় গর্ত করে পাথর উত্তোলন করা মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্গাপুরে এক ব্যক্তি খুন : নেত্রকোনার দুর্গাপুর পৌর সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হলেন অখিল দাস (৫৬) নামে এক ব্যক্তি। পৌরসভার ৫ নং ওয়ার্ডে মজিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। অখিলের বড়ভাই সুবল দাস জানান, গত সোমবার রাতে অখিল ও নরেশ মদ পান করে একসঙ্গে বাড়ির কাছে গিয়ে মাতলামি শুরু করে। এক পর্যায়ে তারা হাতাহাতি শুরু করলে নরেশ ও তার ছেলে প্রাণেশ এবং আরও ৮-১০ ব্যক্তি অখিলের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় প্রাণেশ হাতুড়ি দিয়ে অখিলের মাথায় আঘাত করলে ময়মনসিংহ হাসপাতালে অখিলের মৃত্যু হয়। 
বেড়ায় শিশুর গলিত লাশ উদ্ধার : পাবনার বেড়া উপজেলায় গতকাল বিকালে পুলিশ সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে। ওই ছাত্র গত ১ মার্চ থেকে নিখোঁজ ছিল। পুলিশ জানায়, বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার হানিফ ফকিরের ছেলে আমানত আলী (১০) গত ১ মার্চ বিকালে বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল আমানতের চাচি উপজেলা পরিষদ চত্বরে পাতা কুড়াতে গিয়ে দুর্গন্ধে ট্যাঙ্কের ঢাকনা খুলে আমানতের লাশ দেখতে পান। 
রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ : মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় দু’জন মোটরসাইকেল যাত্রী নিহত হয়েছেন। গত সোমবার দুপুরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ২৪ নং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিনজন নির্মাণ শ্রমিক মোটরসাইকেলে কাজে যাওয়ার সময় একটি গাছের ধাক্কা লেগে দু’জন মারাত্মক আহত হয়। পরে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতরা হলেন—গবিন্দবাটি গ্রামের কৃপেশ দেবের ছেলে কৌশিক দেব (৩০) ও মনসুরনগর গ্রামের আবদুল মিয়ার ছেলে মো. ফয়জুল ইসলাম (২২)। 
তাড়াশে ট্রাক উল্টে ১ শ্রমিক নিহত : সিরাজগঞ্জের তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে মান্নাননগরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১ ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, গতকাল সকালে নাটোর থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে উপজেলার হামকুড়িয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে শ্রমিক সুজন (৩২) ঘটনাস্থলে নিহত হন। এসময় আরও পাঁচ শ্রমিক আহত হয়।
পত্নীতলায় ভটভটি উল্টে নিহত ১ : নওগাঁর পত্নীতলায় ভটভটি উল্টে এক যুবক নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার আগ্রাদ্বিগুণ-সাপাহার রাস্তার পাগলার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার শীতল মাঠ বাজার থেকে একটি ভটভটি সাপাহারের উদ্দেশে আসছিল। হঠাত্ ভটভটির সামনে দিয়ে একটি বাচ্চা দৌড়ে গেলে চালক বাচ্চাটিকে বাঁচাতে ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। গুরুতর আহত শরিফুল ইসলাম (৩৬) নামে একজন হাসপাতালে মারা যান।
বিরলে গৃহবধূর লাশ উদ্ধার : দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক নির্যাতিত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সকালে উপজেলার ধর্মপুর ইউপির বামনগাঁয়ের নজেন চন্দ্র সরকারের নির্যাতিত স্ত্রী ভুলো রানীর (৩২) লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার গভীর রাতে ভুলো রানী বিষপান করেন। দ্রুত হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে স্ত্রীর লাশ রেখে নজেন সটকে পড়লে পুলিশ লাশ উদ্ধার করে। 
বাগমারায় বাসের ধাক্কায় যুবক নিহত : রাজশাহীর বাগমারায় গতকাল সকালে দেউলা নামক স্থানে রাজশাহী থেকে ভবানীগঞ্জগামী বাসের সঙ্গে ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম জুয়েল রানা (১৭)। তিনি উপজেলার বড়মাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। 
কোটচাঁদপুরে ট্রলিচাপায় শিশু নিহত : গতকাল দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় জাকিরুল (১০) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার বলরামপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। এলাকাবাসী জানায়, দুপুরের দিকে মাটিভর্তি একটি ট্রলি শহরের দিকে যাচ্ছিল। এসময় জাকিরুল ট্রলির চাকার তলে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। 
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নবজাতক নিহত : গতকাল সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের হাটঘাটা নামক জায়গায় সড়ক দুর্ঘটনায় মোদারছেন নামে দুই মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির বাবা মোশারফ হোসেন কলমগীর গুরুতর আহত হন। পুলিশ জানায়, হাটঘাটা গ্রামের মোশারফ হোসেন কলমগীর শিশু ছেলে মোদাচ্ছেরকে ডাক্তার দেখানোর জন্য ফরিদপুর যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় মাগুরাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়। 
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আহত যুবক রানা (১৭) চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে যশোর হাসপাতালে মারা গেছে। রানার বাবা কাশীপুর গ্রামের রাজু আহম্মেদ জানান, গত সোমবার রাতে রানা কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে বসে ছিল। এসময় ট্রেনে তার দু’পা কাটা পড়ে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার রাতে সে মারা যায়। 
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত মমতাজ উদ্দীন নামের এক ব্যক্তি চিকিত্সাধীন অবস্থায় গতকাল সকালে বগুড়া শজিমেক হাসপাতালে মারা গেছেন। গত মঙ্গলবার সকালে বাসের ধাক্কায় তিনি আহত হন। তিনি গাবতলীর কুসুমপুর এলাকার খোকা মিয়ার ছেলে।
রংপুরে সড়ক দুর্ঘনায় নিহত ১ : রংপুরে সড়ক দুর্ঘটনায় এক যাত্রী মারা গেছে। গতকাল দুপুরে নগরীর আরকে রোডে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সৈয়দপুর থেকে বগুড়াগামী ও রংপুর থেকে জলঢাকাগামী যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যাত্রী মারা যান।
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা নিহত : কৃমিনাশক ওষুধ ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে শিশু মৃত্যুর গুজবে সন্তানকে হাসপাতালে নিয়ে চিকিত্সা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জলি বেগম নামের এক মা। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এ ঘটনা ঘটে। তিনি দুপচাঁচিয়ার গুনাহারের অর্জুনগাড়ী গ্রামের মজনু মিয়ার স্ত্রী। গত মঙ্গলবার সন্ধ্যায় চারদিকে গুজব ছড়িয়ে পড়ে, ভিটামিন এ ক্যাপসুল এবং কৃমিনাশক ওষুধ খেয়ে শিশুরা অসুস্থ ও অনেক শিশু মারা গেছে। এ খবরে বাবা-মায়েরা তাদের সন্তানদের নিয়ে হাসপাতালে ছুটে যান। 
প্রাথমিক চিকিত্সা শেষে মোটরসাইকেলযোগে তারা বাড়ি ফেরার পথে বগুড়া-নওগাঁ মহাসড়কের সাহারপুকুর বাজার এলাকায় জলি বেগম মোটরসাইকেল থেকে রাস্তার ওপর পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তিনি রাত ৪টায় মারা যান।
বগুড়ায় ছাদ থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু : বগুড়া শহরের কালিতলায় গতকাল সকাল সাড়ে ১১টায় ৫তলা বাড়ির ছাদ থেকে পড়ে রড মিস্ত্রি ফেরদৌস মিয়া মারা গেছেন। তিনি সদরের সাবগ্রামের আকাশ-তারা এলাকার ফরিদ উদ্দীনের ছেলে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়