সংসদে এ কি বললেন মহাজোটের দুই এমপি




সংসদ রিপোর্টার : জাতীয় সংসদে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাদীসের অপব্যাখ্যাকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করা হয়েছে। সেই সাথে  মুহাম্মদ (সা.)-এর প্রতিষ্ঠিত মদীনা রাষ্ট্রের সরকারের সাথে আওয়ামী লীগ সরকারের তুলনা করা হয়েছে। বলা হয়েছে, ইসলামই ধর্মনিরপেক্ষতা ধারণ করে। এমনকি মুহাম্মদ (সা.)-এর উম্মতের সাথে  বাঙালি উম্মতের তুলনা করে বলা হয়েছে, মুহাম্মদ (সা.)-এর মদীনা রাষ্ট্রের বিরোধিতাকারী বনী কোরায়যার ৬শ’ লোকের মাথা কেটে দেয়া হয়েছে। এখন আমরা কেন বাঙালী উম্মতের বিরোধিতাকারীদের বিচার করতে পারবো না।
গতকাল সোমবার জাতীয় সংসদে প্রেসিডেন্টের ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে জাসদের কার্যকরী সভাপতি মাঈন উদ্দিন খান বাদল ও জাপার সংসদ সদস্য নাসিম ওসমান এসব কথা বলেন।
মাঈন উদ্দিন খান বাদল বলেন, রাসুল (সা.) যখন মক্কায় ছিলেন, তখন তিনি ছিলেন ধর্মপ্রচারক। রাসূল (সা.) মদীনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। তিনি মদীনা সনদ প্রতিষ্ঠা করেছেন। যারা মদীনা  রাষ্ট্রের বিরোধিতা করেছেন তাদের মদীনা থেকে চলে যেতে বলেছেন। মুহাম্মদ (সা.)-এর উম্মতের বিরোধিতার জন্য রাসূল বনী কোরায়যার ৬শ’ লোকের কল্লা কেটে দিয়েছেন। তাহলে আমরা কেন বাঙালী উম্মতের বিরোধিতাকারীদের বিচার করতে পারবো না।
তিনি বলেন, বান্দার হক আল্লাহ মাফ করেন না। কোন কিতাব পড়ে হামলা করছেন। চাঁদের মধ্যে হাদিস বিকৃতিকারীর ছবি দেখে। সেখানে প্রশ্ন করতে চাই, রাসূলের কিতাব খুলে দেখেন, আমি যা বলেছি তার ব্যতিক্রম কিছু হলে আমাকে প্রস্তারাঘাত করতে পারেন।
নাসিম ওসমান বলেন, হযরত মুহাম্মদ (সা.) ধর্মনিরপেক্ষ ছিলেন। মাঈন উদ্দিন খান বাদলের বক্তব্যেও এ বিষয়টি বোঝা গেছে। ভারতের মুসলমানরা ধর্মনিরপেক্ষ  রাষ্ট্র  চাইবে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অমুসলিমের জন্মগত অধিকার নিশ্চিত করে। ইসলাম রাষ্ট্র ধর্ম হতে পারে, স্বয়ং ইসলাম ধর্মনিরপেক্ষ ধারণ করে। আমরা নাস্তিকদের সমর্থক নই। রাজীব নাস্তিক ছিলেন না। এ জন্য আমরা রাজীবের সমর্থক।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়