বাগেরহাটে জমিয়াতুল মোদাররেসিন সভাপতির পায়ের রগ কর্তন
মোড়েলগঞ্জ উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের মোড়েলগঞ্জে  আব্দুল বারীর(৬০) নামে এক জামায়াত নেতাকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম ও পায়ের রগ কেটে দিয়েছে স্থানীয় একদল দুর্বৃত্ত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে গুলিশাখালী বাজার এলাকায়। মাওলানা আব্দুল বারী গুলিশাখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসা শিক্ষক সমিতি জমিয়াতুল মোদাররেসিন এর সাবেক সভাপতি। রাজনৈতিকভাবে তিনি জামায়াতে ইসলামীর সমর্থক।সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা বারী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম খানকে সমর্থন করার অপরাধে তার ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।ঘটনার সময় ২০/২৫ জনের একদল সন্ত্রাসী দা, লাঠি সোটা নিয়ে গুলিশাখালী সিনিয়র মাদ্রাসা হামলা করে। এ সময় মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী প্রান বাচাতে মাদ্রাসা সংলগ্ন আলামীন হাওলাদারের বাড়িতে আশ্রয় নিয়ে সন্ত্রাসীরা ওই বাড়ির উঠানে বসেই তাকে এলাপাথাড়ি কুপিয়ে জখম করে এবং বাম পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে আত্মীয় স্বজনেরা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে আনার চেষ্টা করলে বাধা দেয় ওই সন্ত্রাসীরা। এক পর্যায়ে স্থানীয় লোকজনের সহায়তার অধ্যক্ষ বারীকে মংলার উদ্দেশে নিয়ে যাওয়া হয় বলে তার পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে। থানা পুলিশ ঘটানাস্থল পরিদর্শন করেছে। 
- See more at: http://www.dailyinqilab.com/2014/01/07/153332.php#sthash.qiHu8UzV.dpuf

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়