উইন্ডোজ ৮.১ পাবেন বিনা মূল্যে

আপডেট: ০০:৫৩, জানুয়ারি ২১, ২০১৪ প্রিন্ট সংস্করণ
নতুন কিছু সুবিধা যোগ করে মাইক্রোসফট করপোরেশন উইন্ডোজ ৮.১ ছেড়েছে গত বছরের অক্টোবরে। চাইলে যে কেউ এর পুরো স্বাদ নিতে পারবেন একেবারে বিনা মূল্যে। উইন্ডোজ ৮.১ এন্টারপ্রাইজ ইভ্যালুয়েশন সংস্করণের ইমেজ ফাইলটি ইন্টারনেট থেকে নামিয়ে ব্যবহার করা যাবে টানা ৯০ দিন পর্যন্ত।
যেভাবে ফাইল নামাবেন
৩২-বিট কম্পিউটার সিস্টেমের জন্য নামানোর ঠিকানা http://goo.gl/D52Jii এবং এর আকার ২.৬৩ গিগাবাইট। অন্যদিকে, ৬৪-বিট সিস্টেম নামাতে পারবেন http://goo.gl/Swn88U ঠিকানা থেকে। এর আকার ৩.৫৩ গিগাবাইট। মাইক্রোসফটের হটমেইল বা লাইভ আইডি ব্যবহার করে টেকনেট ইভ্যালুয়েশন সেন্টার থেকেও উইন্ডোজ ৮.১ এন্টারপ্রাইজ সংস্করণের ইমেজ ফাইলটি নামাতে পারবেন। এ জন্য যেতে হবে http://goo.gl/RCW97t ঠিকানায়।
যেভাবে ইনস্টল করবেন
এই ইমেজ ফাইল ব্যবহার করে উইন্ডোজ ইনস্টল করা যাবে দুভাবে—খালি কোনো ডিভিডিতে ইমেজটি আইএসও বা বুটেবল আকারে বার্ন বা রাইট করে অথবা কমপক্ষে ৪ জিবি ধারণক্ষমতাসম্পন্ন পেনড্রাইভকে বুটেবল বানিয়ে তাতে ইমেজ ফাইলটি এক্সট্রাক্ট করে। মাইক্রোসফটের নিজস্ব ‘উইন্ডোজ ৭ ইউএসবি, ডিভিডি ডাউনলোড টুল’টি নামিয়ে সেটি দিয়েও পেনড্রাইভ বুটেবল করে অপারেটিং সিস্টেম ইনস্টল করা যাবে, টুলটি নামানোর ঠিকানা http://goo.gl/exhZKV।
যেভাবে সক্রিয় করবেন
নতুন অপারেটিং সিস্টেমের সব সুবিধা পেতে চাইলে উইন্ডোজ সক্রিয় বা অ্যাকটিভেট করতে হবে অনলাইনে। তাই কম্পিউটারটিকে অন্তত একবারের জন্য হলেও ইন্টারনেটে যুক্ত করতে হবে।কম্পিউটার চালু করে ইন্টারনেটে যুক্ত হওয়ার পর Windows Key + S চেপে তাতে লিখুন Activate Windows এবং এই অপশন নির্বাচন করুন। এখান থেকে ‘অ্যাকটিভেট উইন্ডোজ অনলাইন’ অংশে অ্যাকটিভেট বোতামে ক্লিক করে কিছুটা সময় অপেক্ষা করুন। এবার ডেস্কটপ মুডে গিয়ে নিচে ডান কোনায় দেখুন ৯০ দিনের জন্য বৈধ লাইসেন্স দেওয়া হয়েছে।
—মঈন চৌধুরী

আরও জানুনঃ http://www.askvg.com/windows-8-system-requirements/

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়