নিজ স্কুলে আগুন দিয়ে ধরা পড়লেন আ’লীগ সমর্থক প্রধান শিক্ষক


মহসিন রাজু, বগুড়া থেকে : বগুড়ার শাজাহানপুরে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদেরকে ফাঁসানো ও সরকারি অনুদানের আশায় নিজ বিদ্যালয়ের আসবাবপত্রে অগ্নিসংযোগ করেছেন এক আওয়ামী লীগার প্রধান শিক্ষক। উপজেলার সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান গতকাল বিদ্যালয়ে এসে সকাল ১০ টার সময় চতুর্থ শ্রেণির কর্মচারী (দপ্তরী) বাবুমিয়াকে স্কুলের পাশে চেয়ার, টেবিল ও বেঞ্চ নিয়ে যেতে বলে। প্রধান শিক্ষকের কথা মত বাবু মিয়া স্কুলের পাশে আসবারপত্র নিয়ে গেলে প্রধান শিক্ষক সেই আসবারপত্রে কেরাসিন ঢেলে নিজেই আগুন ধরিয়ে দেন। সাথে সাথে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে স্থানীয় লোকজন দৌড়ে ঘটনাস্থলে আসলে প্রধান শিক্ষক লোকজন দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা তাকে আটক করে অবরুদ্ব করে রাখে। উত্তেজিত জনতা কেন স্কুলের আসবারপত্রে আগুন দেওয়া হল জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, আমি নই বিএনপি জামায়াতের লোকজন আগুন দিয়েছে। তবে জনতার চাপে স্কুলের দপ্তরি বাবু মিয়া স্বীকার করে যে প্রধান শিক্ষক তাকে দিয়ে আসবারপত্র নিয়ে যেয়ে নিজে আগুন দিয়েছে। জনতা এবার তাকে চাপাচাপি করলে প্রধান শিক্ষক সবাইকে ধমক দিয়ে বলে তোমরা বুঝবানা উপরের চাপ আছে। সংবাদটি শুনে দ্রত গতিতে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য। তারা সেখানে গিয়ে উত্তেজিত জনতাকে সঠিক বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে। তারপর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে প্রধান শিক্ষককে আটকের নির্দেশ দেয়। তখন পুলিশ প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন মহলের জোর তদবির চলছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নানের সাথে কথা বললে তিনি জানান প্রধান শিক্ষকের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি তবে উর্ধ্বতন কর্তপক্ষ যে সিদ্ধান্ত দেবে আমি সেটাই করবো। জানা যায় এলাকাটি বিএনপি –জামায়াত তথা ১৮ দলীয় জোট অধ্যুষিত বলে প্রধান শিক্ষক নিজে আগুন দিয়ে আসবারপত্র পুড়িয়ে প্রশাসনকে খবর দিয়ে বিএনপি জামায়াতের উপর দোষ চাপানোর ষড়যন্ত্র করেছিল আর আসবারপত্রের ক্ষতির পরিমাণ দেখিয়ে শিক্ষা অধিদপ্তর থেকে মোটা অংকের টাকার একটা অনুদান নেওয়ার পরিকল্পনা করেছিল।   স্থানীয়রা জানায় এই প্রধান শিক্ষক আওয়ামী লীগের রাজনীতির সাথে পরোক্ষ ভাবে জড়িত।
- See more at: http://www.dailyinqilab.com/2014/01/08/153470.php#sthash.erBAg1IL.dpuf

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়