শীতে শিশুর যত্নআত্তি
- Get link
- X
- Other Apps
অনলাইন ডেস্ক | আপডেট: ১২:২১, জানুয়ারি ১২, ২০১৪
নবজাতকের গোসলের পানি হওয়া উচিত কুসুমগরম। এ ছাড়া শিশুর গোসলের পানিতে এবং গায়ের জামা-কাপড় ধোয়ার সময় স্যাভলন, ডেটল বা এ ধরনের জীবাণুনাশক দেওয়া উচিত নয়। কারণ এসবে যে ক্ষার থাকে তা শিশুর কোমল ত্বকের জন্য ক্ষতিকারক। গোসল শেষে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ও শিশুদের উপযোগী কোনো লোশন বা তেল শিশুর গায়ে মাখা যেতে পারে।
ডায়পার ব্যবহারের সাবধানতা
নবজাতককে ‘ডায়পার’ পরালে অবশ্যই নিয়মিত তা বদলানোর কাজটি মনোযোগ দিয়ে করতে হবে; যাতে মল-মূত্র ত্যাগের পর তা দীর্ঘক্ষণ শিশুর গায়ে লেগে না থাকে। আর এ ক্ষেত্রে শিশুদের শরীরে বিশেষ ধরনের ‘অ্যান্টি-র্যাশ’ ক্রিম ব্যবহার করা ভালো। নইলে শিশুর শরীরে ফুসকুড়ি উঠতে পারে।

ঠান্ডায় নাক বন্ধ হলে
ঠান্ডা লেগে শিশুর নাক বন্ধ হয়ে গেলে ‘নরসল নসল ড্রপ’ দিনে দুইবার দেওয়া যেতে পারে, এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানান ড. দীনা শারমিন। আপনার নবজাতকটি যাতে এই শীতেও নিরাপদে থাকে তাই সব ধরনের সতর্কতা অবলম্বন করে চলুন।

Comments