৩৪টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি


লালমনিরহাট প্রতিনিধি | আপডেট: ২১:০৭, জানুয়ারি ০৫, ২০১৪
লালমনিরহাট-৩ (সদর) আসনে ৮৯টি ভোটকেন্দ্রের ২৭টিতে কোনো ভোট পড়েনি। নির্বাচন-সংশ্লিষ্ট একাধিক সূত্রে বিষয়টি জানা যায়।
এদিকে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, সাতক্ষীরা-২ আসনে দুটি, সিলেট-২ আসনে দুটি, ফেনী-২ আসনে দুটি ও রাজশাহী-৬ আসনের একটি কেন্দ্র্রে কোনো ভোট পড়েনি।
সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাতটি, পঞ্চগ্রাম ইউনিয়নের ছয়টি, কুলাঘাট ইউনিয়নের ছয়টি, মহেন্দ্রনগর ইউনিয়নের ছয়টি এবং হারাটি ইউনিয়নের দুটি কেন্দ্রে নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো ভোট পড়েনি। এসব ইউনিয়ন বিএনপি ও জামায়াত-শিবির প্রভাবিত এলাকা হিসেবে বিবেচিত। এর মধ্যে বড়বাড়ী ইউনিয়ন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নিজের ইউনিয়ন। এই ইউনিয়নের আমবাড়ীতে তাঁর গ্রামের বাড়ি।
এ ব্যাপারে লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ২৭টি কেন্দ্রে ভোট না পড়ায় বা কেউ ভোট দিতে না আসায় বিএনপির নির্বাচন বর্জন করার দাবির পক্ষে জনমত প্রতিফলিত হয়েছে।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, বিএনপি ও জামায়াত-শিবিরের অব্যাহত হুমকির কারণে ওই কেন্দ্রগুলোতে ভোট পড়েনি। তিনি দাবি করেন, হুমকি-ধমকি ও মারধরের মতো কোনো ঘটনার আশঙ্কা না থাকলে, এসব কেন্দ্রেও বিপুল ভোট পড়ত ।
এদিকে আজ ভোট দিয়ে ফিরে যাওয়ার সময় পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আমজাদ হোসেন এবং মোগলহাট ইউনিয়নের মুক্তিযোদ্ধা ওছমান গণি বিরোধীদের হাতে মারধরের শিকার হন। তাঁদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে আহত ওছমান গণিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিরাপত্তার অভাবে পঞ্চগ্রামের আমজাদ হোসেন তাঁর বাড়িতেই চিকিত্সা নিচ্ছেন বলে জানা যায়।
এ ছাড়া বড়বাড়ী ইউনিয়নের আমবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং কর্মকর্তা হাফিজুর রহমান, হারাটী দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবদুর রাজ্জাক, পুলিশের সদস্য নুরুল হক বিরোধীদের হামলায় আক্রান্ত হয়েছেন। গোকুন্ডা ইউনিয়নের কুর্শামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের দিন রাতে সন্ত্রাসীদের হামলায় এসআই আকরামুল হক ও পুলিশের পরিদর্শক সিফাত উল্লাহ আহত হন। কয়েকটি কেন্দ্রের কিছু ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে লালমনিরহাটের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) নাজমুল হুদা বলেন, ‘সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে কোনো ভোট না পড়ার কথা আমিও শুনেছি।’  তিনি বলেন, তিন-চারজন পুলিশ কর্মকর্তা ও দুজন নির্বাচনী কর্মকর্তা ছাড়া দায়িত্বপ্রাপ্ত আর কেউ হামলা বা আঘাতের শিকার হননি বলে প্রাথমিকভাবে  জানা গেছে।
লালমনিরহাট-৩ আসনে আওয়ামী লীগের পক্ষে আবু সালেহ মো. আবু সাঈদ, জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের এবং জাসদের মো. খোরশেদ আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের তাঁর প্রার্থিতা প্রত্যাহার করলেও জেলা রিটার্নিং কর্মকর্তা প্রত্যাহারের আবেদনটি যথাযথভাবে করা হয়নি দাবি করেছেন। এ জন্য তাঁর প্রার্থিতা বহাল রাখা হয়েছে বলে জানান তিনি।

আপনার পছন্দের এলাকার সংবাদ

পাঠকের মন্তব্য ( ৩৩ )

  • ৫৭
    এই কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করে আরার নির্বাচনের আয়োজন করা হউক।
    • ৩৩
      ভাই আমি আওয়ামীলীগ না মানুষ আমাকে ডিস-লাইক দিয়েন না। আমার মন্তব্য ঘড়ির কাঁটার বিপরীত ঘূর্ণন।
    • দিনটা হাসতে হাসতেই গেল ।
    • Dont make comments to be popular. You are just making comments to be popular. People did not come because they dont want to.
    • অামার জানামতে বাংলাদেশের ইতিহাসে একটা ভোটও না পড়ার ঘটনা ঐতাহাসিক। প্রতিবাদের এই ভাষাকে স্যালুট!
    • ভাই ডিসলাইক মারার আগে বলা উচিৎ ছিল ।
    • জয় বাংলা বলে আগে বাড়ো, ভোটাধিকার হরণ করো! আমি ১৮.৭৫ টাকা ফেরত চাই ভাই জবাব চাই আমার ভোট দেবার আধিকার দেয়া হল না তবে .......১৮.৭ ৫ টাকা কেন প্রদান করব আমি .......
  • ৪২
    ● কুয়াশা আর শিতের কারণে ভোটার কম -মখা সারাদিন ভাটি চালান দিয়ে কোন ভোটার না পেলেও দিনশেষে আমরা পেয়েছি বিশাল এক ফিগার! সারাদেশে শতকরা দশভাগ ভোটারও ভোট দেয়নি। বাংলাদেশের জনগণ আবার প্রমাণ করেছে যে ফ্যাসিবাদের বিষাক্ত থাবা যত ভয়ঙ্করই হোক না কেন
  • ৩৯
    ভোট চুরির চেয়ে এটাই উত্তম । শেখ হাসিনার বোঝা ঈচিৎ এখানে অন্তত একজন আওয়ামীলিগের ভোটার ছিল যিনি ঘৃণায় ভোট দিতে যান নি ।
    • ভাইরে মানুষ হরতাল আর বোমাবাজির আতঙ্কে ঘর থেকে বের হয়না !! আপনি বসে বসে ঘৃণার মন্দিরা বাজাইতেসেন!!!!
    • ভাই, ১৯৯৬ তে ৪৮টি আসনে একটি ব্যালট পেপারও যেতে পারেনি, সেটার সাথে তুলনা করেন ।
  • ২৮
    ভোটার খরার ব্যপারটা বা ভোটার অনুপস্থিতি, নির্বাচনে রেজাল্টের সংখ্যায় কোন প্রভাব ফেলতে পারেনি।
    • এটা পরীক্ষায় আসতে পারে ।
  • কেন রে ভাই, প্রিজাইডিং অফিসাররা কি করছিল? নিজেরে প্রার্থী ঘোষণা দিয়া দুই একটা দিয়া দিত.....
  • রংপুর-৬ (পীরগঞ্জ) আসন: বেলা ১টায় ৩ শতাংশ, চারটায় ৭০ শতাংশ ভোট কাস্টিং!!!!!!!!!!!!! এখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আপনারাই বলুন, এখানে কি ঘটেছে।
  • তারপরও সারাদেশে ভোট পড়ছে ৫৮ %..। এতো ভোট দিলো কেডা ??
  • আরে দাদারা জনাব "জয়ের" আবেদন ওনারা শুনতে পাননি মনে হয়.......... তাই তারা দলে দলে "বাসায়" অবসথান নিয়েছেন। মখা কে এর কারন জিঘেস করুন।
  • Awami popularity is 00. Left hand side = Right hand side: Proved.
  • ছি! ছি! লজ্জা থাকলে এই নির্বাচন বাতিল করা উচিত।
  • অথচ দিন শেষে দেখা যায় একেকজন প্রার্থী লাখের উপর ভোট পেয়েছেন । এটা তো পুকুর চুরি বল্লে কম হবে, পুরা সমুদ্র চুরি ।
  • লালমনিরহাট-৩ (সদর) আসনে ৮৯টি ভোটকেন্দ্রের ২৭টিতে কোনো ভোট পড়েনি। মনে হয় ওই এলাকায় সুস্ত মানুষ আছে।
  • কেন্দ্র পুড়িয়ে দিলে ভোট দিবে কোন জায়গায়, বেগম খালেদা জিয়ার বাসভবনে ভোটের আয়োজন করা হক, দেখা যাক ভোট পরে কিনা
  • যাক, সবচে শান্তিপূর্ণ, আবাধ ও স্বঃতস্ফূর্ত নির্বাচন তাইলে ৩৪টা কেন্দ্রে হইলো। সামনের দিনগুলোতে মনে হয় এই সংখ্যা দিনকে দিন বাড়বে।
  • ৩৪টি কেন্দ্রে একটি ভোটও না পড়ার ঘটনায় আ্ওয়ামী বুদ্ধিজীবিদের মূল্যায়ন কি ?
  • 153 candidate win without a single vote. What we can do?
  • এর পরেও আওয়ামি লিগের গলাবাজ নেতাদের গলার আওয়াজ একটুও কমেনি। লজ্জার অভাব আর কি?
  • সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর হুমকির করনে জনগন ভোট দিতে পারেনি। সরকারের উচিৎ হবে এসব গড় ফাদারদের বিরুদ্দে কঠোর ব্যাবসতা নেওয়া। এখনই সময়।
  • Another historic success appears to have all merits to be included in the Guinness World Records..........
  • বিএনপি ও জামায়াত-শিবিরের অব্যাহত হুমকির কারণে ওই কেন্দ্রগুলোতে ভোট পড়েনি। তিনি দাবি করেন, হুমকি-ধমকি ও মারধরের মতো কোনো ঘটনার আশঙ্কা না থাকলে, এসব কেন্দ্রেও বিপুল ভোট পড়ত ।
  • তবে যে শুনলাম তারা লাখ লাখ ভোট পেয়ে নিরবাচিত !! হাহা ...
  • কুয়াশা এবং শীতের জন্য মানুষ ভোট দিতে আসে নাই, মখা আলমগীর-এই- এলাকাতে আগে মানুষের জন্য সরকারের পক্ষ থেকে কিছু কম্লল বিতরণ করা হতো তাহলে মানুষ ভোট দেওয়ার সুয়োগ পেত ।
  • জাগো রে তরুণ জাগো রে ছাত্রদল স্বতঃ উৎসারিত ঝর্ণাধারায় প্রায় জাগো প্রাণ-চঞ্চল ভেদ-বিভেদের গ্লানির কারা-প্রাচীর ধুলিসাৎ করি জাগো উন্নত শির জবাকুসুম-সঙ্কাশ জাগে বীর, বিধি নিষেধের ভাঙ্গো ভাঙ্গো অর্গল। ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে জাগো রে নবীন প্রাণ তোমার অভ্যুদয়ে হোক সব বিরোধের অবসান সঙ্কীর্ণতা ক্ষুদ্রতা ভোলো ভোলো সকল মানুষে ঊর্ধ্বে ধরিয়া তোলো তোমাদের চাহে আজ নিখিল জনসমাজ আনো জ্ঞানদীপ এই তিমিরের মাঝ, বিধাতার সম জাগো প্রেম প্রোজ্জ্বল।
  • আপনি ভোট দেন তবে মার্কাটা হবে কিন্তু ককটেল ভোট পড়বে কেমন করে !
  • 0
    0
    এর পরেও আওয়ামীলীগের আত্মতৃপ্তির শেষ নেই। এই লজ্জা রাখি কোথায়!

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়