মহেশপুরের দুইটি ভোট কেন্দ্র থেকে শূন্য বাক্স ফিরে এলো


ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ভোটারদের জন্য ছিল কঠোর নিরাপত্তা। ছিল একজন প্রিজাইডিং অফিসার ও বেশ কয়েকজন পোলিং অফিসারসহ নিরাপত্তাকর্মী। সেনা সদস্য, পুলিশ, বিজিব ও র‌্যাব সদস্যদের টহল ছিল চোখে পড়ার মতো। কিন্তু এতো সব আয়োজন যাদের জন্য, সেই ভোটাররাই কেন্দ্রে আসেন নি ভোট দিতে। ফলে বিকাল ৪টার পর খালি ব্যালটবাক্স নিয়ে ফিরতে হয় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। শুন্য ভোট পড়ার এই চিত্র মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের বজরাপুর ও পুরোন্দপুর ভোট কেন্দ্রের। বজরাপুর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মহেশপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম জানান, এই কেন্দ্রে মোট ভোটার ছিল ২৫৪২। অথচ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বজরাপুর কেন্দ্রে কোন ভোটার ভোট দিতে আসেনি। মহেশপুর উপজেলার পুরোন্দপুর ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৫২৮ ছিল। কিন্তু শেষ সময় পর্যন্ত একজন ভোটারও ভোট দিতে আসেন নি বলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মহেশপুর সরকারী কলেজের প্রভাষক হোসেন মোহাম্মদ শামিম জানান। এছাড়া খালিশপুর দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে মাত্র একজন ভোটার ভোট দেন বলে জানা গেছে। তবে পুলিশের একটি সুত্র জানায় মহেশপুরব্যাপী ভোটকেন্দ্র গুলোতে বিএনপি ও জামায়াত কর্মীদের ব্যাপক ককটেল হামলা ও অগ্নিসংযোগের কারণে ভীত সন্ত্রস্ত্র ভোটাররা কয়েকটি ভোট কেন্দ্রে উপস্থিতি হননি।
- See more at: http://www.dailyinqilab.com/2014/01/05/152950.php#sthash.FUUVpgGn.dpuf

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়