কম খান, ভালো খান


অনলাইন ডেস্ক | আপডেট: ১২:২৮, ডিসেম্বর ২২, ২০১৩
পুষ্টিকর খাবার খান। ছবি: প্রথম আলোকম খাওয়ার পরিকল্পনা করার পরও খেতে শুরু করলে অনেকেই হুঁশ-জ্ঞান হারিয়ে খাওয়া শুরু করেন। ওজন কমানো নিয়ে যাঁরা অতিমাত্রার চিন্তিত তারা কখন কী খাচ্ছেন এবং কতটুকু খাচ্ছেন অনেক সময় তা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গবেষকেরা জানিয়েছেন, কম খাওয়ার জন্য প্রচণ্ড রকমের ইচ্ছাশক্তি প্রয়োজন পড়ে; যাতে লোভনীয় খাবার দেখেও মনকে শক্ত করে বেঁধে রাখা যায়। তবে কম খেয়েও বেশি করে খাচ্ছি মনকে এমন বোঝানোরও কিছু সহজ উপায় রয়েছে। গবেষকেরা এমনই কিছু সহজ নিয়মের কথা বলেছেন যা অনেকের উপকারে আসতে পারে। ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে এ পরামর্শগুলো প্রকাশিত হয়েছে।

খাবারের প্লেট-বাটি হোক ছোটবড় প্লেটে যাঁরা খেতে বসেন তাঁরা বেশি খাচ্ছেন না কম খাচ্ছেন বুঝতে পারেন না। বড় প্লেটে খেলে খাবারও নাকি বেশি খাওয়া হয়! বড় পাত্র মানেই বেশি খাবার আর এক প্লেট খাবার শেষে যখন আরও একটু বেশি খেতে মন চাইবে তখনই সর্বনাশ! তাই খাবারের প্লেট হতে পারে ছোট আকৃতির যা আপনাকে কম খেতে সাহায্য করতে পারে এবং বেশি খাবার খাওয়া হয়ে যাচ্ছে বলে মনকে বোঝানো যেতে পারে।

খাবার সময় তাড়াহুড়ো নয়কম খেতে হলে খাবার সময় তাড়াহুড়ো করবেন না। ধীরে-সুস্থে একবার খাবার মুখে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আবার মুখে দিন। মুখের খাবার বেশিক্ষণ ধরে চিবাতে থাকুন। এতে করে আপনার ক্ষুধা ও পর্যাপ্ত খাওয়ার মধ্যে পার্থক্য ধরতে পারবেন আপনি। বেশি করে চিবিয়ে খাওয়ার ফলে হজমের সমস্যাও দূর হবে।
খাওয়ার সময় মোবাইল ও টিভি নয়
খাওয়ার সময় মন অন্যদিকে থাকে বা মনোযোগে বিঘ্ন ঘটায় এমন প্রযুক্তিপণ্য ব্যবহার করা উচিত নয়। খাবার সময় মনোযোগ দূরে নিয়ে যায় এমন কাজ করলে খাবারের প্রতি মনোযোগ থাকে না এবং খাওয়া বেশি হয়ে যেতে পারে। খাবার সময় ছোট বাটি বা প্লেটে অল্প অল্প করে নিয়ে খেলে খাবারের পরিমাণ সম্পর্কে ধারণা থাকবে।
খাবারের প্লেট সঠিকভাবে সাজান
বাড়িতে বা রেস্তোরাঁয় যখন খাবার খেতে বসবেন খাবারে পুষ্টিমানসম্পন্ন খাবারের পরিমাণ বাড়ান। প্লেটের অর্ধেক সবজি এবং একভাগ শস্যজাতীয় খাবার ও একভাগ প্রোটিনযুক্ত খাবার রাখুন। ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রেও খাবারের এই নিয়ম প্রযোজ্য হতে পারে।
যেসব খাবার নিয়মিতভাবে খেলে ওজন বাড়ে না
বিশেষজ্ঞরা বলেন, নিয়মিতভাবে কিছু খাবার খেলে ওজন বাড়ে না। সকালে রুটি, ডিম ভাজা, সবজি খেতে পারেন। দুপুরের আগে অন্তত একটা ফল, বিশেষ করে টক ফল খেতে পারেনদুপুরে পরিমাণমতো ভাত, মাছ, পাতলা ডাল, সবজি প্রভৃতি খেতে পারেন। বিকেলে মুড়ি খেতে পারেন। রাতে রুটি বা অল্প ভাত আর সালাদ খেতে পারেন।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়