...শুভেচ্ছা


...শুভেচ্ছা

(বৃদ্ধ মা-বাবার)
শুভেচ্ছা
helpless parents
ভালো থাকিস খোকা, তোরা ভালো থাকিস
বুকের উষ্ণ ভালোবাসায় সদা ডোবে থাকিস
মায়ের আঁচল, বাবার দোয়ার বেষ্টনীতে
তোরা থাকিস সদা, ভালোবাসার আরশিতে।
তোদের মুখে সত্য সুখের হাসি
সুখ খুঁজে পাইরে খোকা রাশি রাশি
শুভ ইচ্ছে মোদের আছে যতো
দিব তোদেরই, চাস আর কতো!
উদার মনের আকাশে যতো আছে আলো
দিতে চাই তোদেরই খোকা, থাকিস ভালো!
যাসনে দূরে খোকা, অশুভরা যে থাকে ঐখানে
অশুভ ছায়া পাবে যে তোদের, শঙ্কা জাগে এই মনে।
লেখা পড়া শিখিয়ে তোদের মানুষ করতে চেয়েছি
শুভেচ্ছার যতো খড়কুটো তোদের তরেই পুড়িয়েছি
কেমনে ভুলে থাকিস আজ জন্মদাত্রী মা’য়ের কথা……!
বুঝিস না আজ বৃদ্ধ বাবার দুঃখ ব্যথা……!
তবুও বুকের মাঝে শুভেচ্ছাটুকু জেগে থাকে
পর ভাবতে পারি নি রে তোদের সেই জন্ম থেকে
এতটুকু সহানুভূতি মোদের দিতে যদি না পারিস
তবুও তোরা আমরণ সুখে থাকিস খোকা, তোরা সুখে থাকিস!
————————————–
১ ডিসেম্বর, ২০১২
দাম্মাম
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৪ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৭ জন মন্তব্যকারী

  1. দীপক সাহা : ০১-১২-২০১২ | ২৩:২৩ |
    নিঃস্বার্থ ভালবাসা…!!!!
    • সেতুবন্ধন : ০২-১২-২০১২ | ১৬:০৬ |
      প্রতিদান দেয়া অনিবার্য।
      ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
  2. ছন্দ হিন্দোল : ০২-১২-২০১২ | ৭:৩২ |
    শত যন্ত্রনা সয়েও দয়া চায় করুনার হাতে।
    সদা থাকে যেনো খোকা দুধেভাতে।
    • সেতুবন্ধন : ০২-১২-২০১২ | ১৬:০৮ |
      অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য দেয়ার জন্য।
      শুভকামনা জানবেন।
  3. মুরুব্বী : ০২-১২-২০১২ | ১২:৩০ |
    মায়ের এ আকুতি ভরা শুভেচ্ছা সত্যই হৃদয় হরা।
    শব্দ প্রকাশের জন্য অভিনন্দন জানাই প্রিয় বন্ধন ভাই।
    • সেতুবন্ধন : ০২-১২-২০১২ | ১৬:০৯ |
      অভিনন্দন আপ্নাকেও। অনেক অনেক ভালো থাকুন।
      শুভেচ্ছা জানবেন।
  4. গঙা : ০২-১২-২০১২ | ১২:৪৯ |
    সন্তানের জন্য মাতৃহৃদয়ে যে মমতা তা সব সময় অটুট !
    খুব ভাল লাগল আপনার এই কবিতা ! মন নাড়া দিয়ে গেল !
    শেষে বলতে চাই -
    মায়ের দরদি মন,
    সেটা বুঝিবে কোন জন ?
    পেলেও সহস্র বেদন,
    ভুলে যেতে মায়ের লাগেই-বা কতক্ষণ ?
    ভাল থাকুন ! আর মায়ের প্রতি রইল শ্রদ্ধা !
    • সেতুবন্ধন : ০২-১২-২০১২ | ১৬:১১ |
      সন্তানের জন্য মাতৃহৃদয়ে যে মমতা তা সব সময় অটুট !
      শিয়্যোর! শুভেচ্ছা জানবেন। খুব ভালো থাকুন।
  5. চারুমান্নান : ০২-১২-২০১২ | ১৬:২৩ |
    এ ভালবাসা চিরন্তন,,,,,,,,,,,,,,,,,,,
    • সেতুবন্ধন : ০২-১২-২০১২ | ২১:০৩ |
      মা বাবার প্রতি অনিবার্য দায়িত্ব পালনের মধ্য দিয়েই তা পালিত হয়।
      শুভেচ্ছা।
  6. ডা. দাউদ : ০২-১২-২০১২ | ১৮:৪৯ |
    তোদের মুখে সত্য সুখের হাসি
    সুখ খুঁজে পাইরে খোকা রাশি রাশি
    শুভ ইচ্ছে মোদের আছে যতো
    দিব তোদেরই, চাস আর কতো!
    অনেক অনেক ভালোবাসা মা-কে
    শুভ কামনা প্রিয়।
    • সেতুবন্ধন : ০২-১২-২০১২ | ২১:০৬ |
      মা-বাবার প্রতি অনিবার্য দায়িত্ব পালনে জাগ্রত হোক সকল সন্তানের ঘুমন্ত মন।
      শুভেচ্ছা ডা. ভাই। খুব ভালো থাকুন।
  7. মোঃ খালিদ উমর : ০২-১২-২০১২ | ১৯:৫৯ |
    ভাল থাকিস খোকা, তোরা সবাই ভাল থাকিস!
    • সেতুবন্ধন : ০২-১২-২০১২ | ২১:০৯ |
      এ দোয়াগুলোই তাঁদের মনের গহীনে সদা জগ্রত থাকে। শুভেচ্ছা সকল মা-বাবার জন্য।
      শুভকামনা খালিদ ভাই। অনেক অনেক ভালো থাকুন।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়