চট্টগ্রামে পুলিশের সহায়তায় পাঠাগার লুট ও ইসলামিক বইয়ে আ.লীগের আগুন
আমার দেশ ২০/২/১৩
চট্টগ্রাম ব্যুরো
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
চট্টগ্রামে পুলিশ পাহারায় নগরীর একটি ইসলামিক পাঠাগার ভাংচুর ও লুটপাট করেছে আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের ক্যাডাররা। গতকাল সন্ধ্যায় খুলশী থানাধীন ওয়্যারলেস মোড়ে অবস্থিত ইসলামিক পাঠাগারে এই ভাংচুর, লুটপাট ও বইয়ে অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক কমিশনার হিরনের অনুসারীরা এই ভাংচুর ও লুটপাট চালায়।
জানা যায়, গতকাল সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসী আবুল হাশেমের নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগ ক্যাডাররা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ওয়্যারলেস মোড়ে সেগুনবাগান ইসলামী পাঠাগারে হান দেয়। সেখান থেকে তারা টিভি, কম্পিউটার, ফ্যান, স্টিলের আলমারিসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এরপর সেখানে তারা ব্যাপক ভাংচুর চালায়। লুটপাট ও ভাংচুর শেষে সন্ত্রাসীরা বিপুল
সংখ্যক ইসলামী পুস্তকে আগুন ধরিয়ে দেয়। আওয়ামী লীগের সাবেক কমিশনার মোহাম্মদ হিরনের অনুসারী বলে পরিচিত আবুল হাশেম, আবু বক্কর, ঘুশী জামাল, গাজী শাহজাহান এ হামলার নেতৃত্ব দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। লুটপাটের ছবি তুলতে গিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের মারধরের শিকার হন একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান। এদিকে পুরো ঘটনার সময় পুলিশকে নীরব থাকতে দেখা গেছে।

Comments