কমলালেবুর পুষ্টি

কমলালেবুর পুষ্টি
কমলালেবুর রয়েছে অনেক গুণ। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’। এটি শীতকালীন ঠান্ডাজনিত রোগব্যাধি ও দুর্বলতার সমস্যাগুলো দূর করে। শীতের বেশি রোদে থাকা সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি ত্বকের ক্ষতি করে। কমলালেবু ত্বককে শক্তিশালী অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। কমলালেবু দাঁত, চুল, ত্বক ও নখের পুষ্টি যোগায়। এই ফল রক্তে চর্বির পরিমাণ কমায়। ভিটামিন সি আমাদের প্রতিদিন প্রয়োজন হয়। কিন্তু এই ভিটামিন সি আমাদের দেহে জমা থাকে না। 
সম্ভব হলে নিয়মিত এই ফল খাওয়া দরকার। ঠোঁটে ফাটা, পায়ের তলা ফেটে যাওয়া রোধ করে কমলালেবু। ত্বকের মসৃণভাব করার জন্য দরকার ভিটামিন ‘এ’ ও ‘সি’। যা রয়েছে কমলালেবুতে। বৃদ্ধ ব্যক্তি, গর্ভবতী নারী, মাতৃদুগ্ধদানকারী মহিলাদের জন্য এই ফল অপরিহার্য। সর্বোপরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কমলালেবুর ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। 
জাহেদুর রহমান ইকবাল
গ্রাম ও ডাকঘর-তাহেরপুর পৌরসভা,
উপজেলা-বাগমারা, জেলা-রাজশাহী।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়