বিয়ের প্রলোভন দিয়ে...


নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২০-০৬-২০১৩
যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট পাত্রীদের সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে গতকাল বুধবার উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব জানায়, আটক আটজন একই চক্রের সদস্য।
এই আটজন হলেন হাফিজুর রহমান (৪০), মহিউদ্দিন খান ওরফে মাসুদ (৫০), মানিক মিয়া (৩২), কিবরিয়া (৪২), পারুল আক্তার (৩০), শামসুন্নাহার (২৫), নাজমা বেগম (৩৬) ও হেনা আক্তার (৩৩)। তাঁদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট, তিনটি ভ্যানিটি ব্যাগ, বউ সাজানোর উপকরণ এবং ১৩টি মুঠোফোন উদ্ধার করা হয়।
র‌্যাব-১-এর পরিচালক লে. কর্নেল কিসমত হায়াত জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাঁদের দলের সুন্দরী তরুণীদের যুক্তরাষ্ট্রে বসবাসরত নাগরিক সাজিয়ে তাঁদের বিয়ের জন্য ‘আমেরিকান নাগরিকত্বসহ অপূর্ব সুন্দরীর জন্য পাত্রী চাই’ শিরোনামে পত্রিকায় বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে আগ্রহী ব্যক্তিরা উল্লিখিত ঠিকানায় যোগাযোগ করলে চক্রের সদস্যরা তাঁদের বিয়েসহ আমেরিকায় যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেন। আগ্রহীরা রাজি হলে চক্রের সদস্যরা একেকজনের কাছ থেকে এক থেকে চার লাখ টাকা পর্যন্ত আদায় করেন।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়