অতিরিক্ত চিনিতে হার্ট ও হৃৎপিন্ডেরর ক্ষতি



ইনকিলাব ডেস্ক : চিনি অতি প্রয়োজনীয় খাদ্য উপাদান হলেও কখনো কখনো তা শরীরের জন্য ক্ষতির কারণ হয়। ডায়াবেটিস রোগীদের জন্য চিনি ক্ষতিকর। তবে নতুন গবেষণায় দেখা গেছে, চিনি হার্ট বা হৃৎপিন্ডেরর জন্যও ক্ষতিকর। অতিরিক্ত চিনি হার্টফেল করা বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধে প্রভাব ফেলতে পারে।
আমেরিকার হাউসটনের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার পরিচালিত গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষকরা জানান, গ্লুকোজ মেটাবোলাইট গ্লুকোজ ৬-ফসফেট (জি৬পি)-এর একটি ছোট অণু হৃৎপি-ের ওপর চাপ ফেলে, যা হৃদস্পন্দন কমিয়ে দেয়ার অন্যতম কারণ। এর ফলে হৃদযন্ত্রের ক্রিয়াও বন্ধ হয়ে যেতে পারে। তারা জানান, অতিরিক্ত চিনি খেলে জি৬পির পরিমাণ বাড়ে। ‘জার্নাল অব আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’-এ গত ২১ মে গবেষণাপত্রটি প্রকাশিত হয়।
আমেরিকান সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের সমীক্ষা অনুযায়ী, প্রতি বছর ৫০ লাখ আমেরিকানের হার্টফেল করে বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। আর হৃদরোগ নির্ণয়ের পর এক বছরে বেঁচে থাকার হার ৫০ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে প্রতিবছর পাঁচ লাখ ৫০ হাজার নতুন হৃদরোগীর সন্ধান মিলছে। সূত্র : জিনিউজ।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়