কারাগারে ব্যস্ত সঞ্জয় দত্ত


কলকাতা প্রতিনিধি | তারিখ: ০৩-০৬-২০১৩
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত
ভারতের পুনের ইয়েরাওয়াড়া কারাগারে বন্দী সঞ্জয় দত্ত গত শনিবার নতুন কাজে যোগ দিয়েছেন। রাতে ঘুম না হওয়ায় সঞ্জয় নাকি কারাগার কর্তৃপক্ষের কাছে পরিশ্রমের কাজ চেয়েছিলেন, যাতে রাতে তিনি ভালো ঘুমাতে পারেন। কারাগারের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সঞ্জয়ের অনুরোধ রেখেছে কর্তৃপক্ষ। শনিবার থেকে তাঁকে কাগজের ব্যাগ তৈরির কাজ দেওয়া হয়েছে। এই ব্যাগ ভারী কিছু বইতে পারার ক্ষমতা রাখে। এ জন্য প্রতিদিন মজুরি হিসেবে তাঁকে দেওয়া হবে ২৫ রুপি। কাজ ভালো করলে মজুরি বেড়ে ৪০ রুপি পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। এর আগে তিনি কাগজের ফাইল ও বাঁধাইয়ের কাজ পেয়েছিলেন।
কারাগার সুপার যোগেশ দেশাই বলেন, সঞ্জয় দত্তের নিরাপত্তার দিক বিবেচনা করে কারাগারের সেলেই তাঁকে এই ব্যাগ তৈরির সুযোগ দেওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়