শিক্ষক কর্তৃক ৭ম শ্রেণীর স্কুলছাত্রীর শ্লীলতাহানি
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : এবার এক মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের হিন্দু শিক্ষক কর্তৃক ৭ম শ্রেণীর মুসলিম এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অত্যন্ত ন্যক্কারজনক এ ঘটনাটি ধামাচাপা দিতে প্রভাবশালীরা অর্থের জোরে ক্ষমতার অপব্যবহারে মরিয়া হয়ে উঠেছে। এদিকে এ ঘটনায় ওই উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ন্যক্কারজনক এ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউপির এমএন উচ্চ বিদ্যালয়ে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিন পরিদর্শন, ওই উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী জানায়, গত রোববার দুপুরে শাহজাদপুরের পোরজনা ইউপির এমএন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময় উক্ত বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী হিন্দু শিক্ষক রামপদ ওরফে উত্তম বড় বাছড়া গ্রামের আকবর আলীর কন্যা ওই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে (১৩) ডেকে কমন রুমে নিয়ে যায়। এসময় কমনরুম ফাঁকা থাকায় শিক্ষক নামধারী নরপিশাচ রামপদ ওরফে উত্তম কমনরুমের দরজা বন্ধ করে দিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানি করে। পরে স্কুলছাত্রীর আর্তচিৎকারে অন্যান্য ছাত্রছাত্রী ও শিক্ষকরা ঘটনাস্থল থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে। এব্যাপারে ওই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি মেম্বার আমজাদ হোসেনের সাথে সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করলে তিনি ব্যস্ততা দেখিয়ে সাংবাদিকদের সামনে অনুপস্থিত থাকেন। পোরজনা ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘আমিও দীর্ঘদিন শিক্ষকতা করেছি। ন্যক্কারজনক ঘটনা একটু শোনার পর আর ক্ষোভে-দুঃখে শুনিনি। তিনি আরও বলেন, আজ বুধবার ম্যানেজিং কমিটির এক বৈঠকে অভিযুক্ত শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হবে বলে শুনেছি।’ অপরদিকে ওই উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রী ও অভিভাবকরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে সহকারী শিক্ষক রামপদকে ওই বিদ্যালয় থেকে শুধু বরখাস্তই নয়, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক আর এধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায়। ওই স্কুলছাত্রীর পিতা হতদরিদ্র আমজাদ হোসেন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এ ঘটনার পর থেকে ওই উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে।
Comments