Posts

Showing posts from June, 2013

ফরমালিনমুক্ত আম চেনার উপায়

ইনকিলাব ডেস্ক : জ্যৈষ্ঠ মাসে হাটে-বাজারে বিশেষ করে রাজধানী ঢাকায় দেখা যায়  আম-জাম-কাঁঠালের সমারোহ। এছাড়া তাল, বাঙ্গি, তরমুজ তো আছেই। মধু মাসে প্রাণভরে সুমধুর এসব ফলে স্বাদ নিতে কে না চায়। আর তাই মানুষ এগুলো কিনেও সমান তালে। কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী এগুলোকে অসময়ে পাকানো ও তাজা রাখার স্বার্থে এর সঙ্গে কার্বাইড ও ফরমালিন মেশাচ্ছেন। এমনি ভেজাল আমের ভিড়ে বুঝবেন কিভাবে কোন আমটি ভালো এবং কোনটিতে দেয়া নেই কোনো ফরমালিন কিংবা কার্বাইড? এর জন্য আপনাকে যাচাই করতে হবে :- (১) প্রথমেই লক্ষ করুন যে, আমের গায়ে মাছি বসছে কিনা। কারণ ফরমালিন যুক্ত আমে মাছি বসবে না। (২) আম গাছে থাকা অবস্থায় বা গাছ পাকা আম হলে লক্ষ্য করে দেখবেন যে, আমের শরীরে এক রকম সাদাটে ভাব থাকে। কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে চুবানো আম হবে ঝকঝকে সুন্দর। (৩) কারবাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়েম ও দাগহীন। কেননা আমগুলো কাঁচা অবস্থাতেই পেড়ে ফেলে ওষুধ দিয়ে পাকানো হয়। গাছ পাকা আমের ত্বকে দাগ পড়বেই। (৪) গাছপাকা আমের ত্বকের রঙে ভিন্নতা থাকবে। গোড়ার দিকে গাঢ় রঙ হবে, সেটাই স্বাভাবিক। কারবাই...

ধর্মবিদ্বেষ আওয়ামী লীগকে ধ্বংস করছে

রাজনৈতিক ভাষ্যকার : স্ট্রীট লাইটের আলোয় এক ব্যক্তি কী যেন খুঁজছিল। এক বৃদ্ধ বললেন, কী খুঁজছ বাবা? লোকটি জবাব দিল, আমার একটি মূল্যবান হীরকখ- হারিয়ে গেছে, সেটাই খুঁজছি। বৃদ্ধও কিছুক্ষণ খোঁজাখুঁজি করলেন যুবক লোকটির সাথে সাথে। এক সময় বৃদ্ধ জানতে চাইলেন, কখন, ঠিক কোন জায়গাটিতে হীরাটি হারিয়েছে সে। তখন যুবক বলল, সেটি হারিয়েছে গতকাল, শহরের অন্যপাশের এক ব্যস্ত সড়কে। শুনে বৃদ্ধ বললেন, তা একদিন পর এখানে এসে সেটি খুঁজছ কেন? যুবক বলল, হীরাটি যখন হারায় তখন আমার অন্য অনেক ব্যস্ততা ছিল, সে জায়গাটিও ছিল ব্যস্ততম জনাকীর্ণ। তাছাড়া, সে সড়কে বাতি ছিল না। অন্ধকার জায়গায় কী করে খুঁজবো। তাই ভাবলাম, আজ আমি অবসর, শহরের এ জায়গাটিতে মানুষজনও কম, তাছাড়া এখানে স্ট্রীট লাইটের আলোও আছে। বৃদ্ধ তখন অর্বাচীন এ যুবককে কী বলেছিলেন তা আর উল্লেখ করতে চাই না। এসব উপদেশ শেখ সাদীর কিতাবে পাওয়া যাবে। চার সিটি কর্পোরেশনে সরকারী দলের নজিরবিহীন ভরাডুবির ঘটনায় শাসক দলীয় নেতৃবৃন্দের নানা মন্তব্য, মূল্যায়ন, যুক্তি ও বাণী শুনে কেন জানি বার বার এ গল্পটিই মনে পড়ছে। এক শ্রেণীর সরকার সমর্থক লেখক, কলামিস্ট ও বুদ্ধিজী...

সউদী আরবে এখনো তিন লক্ষাধিক অবৈধ প্রবাসী কর্মী

শামসুল ইসলাম : সউদী বাদশা’র  সাধারণ ক্ষমা ঘোষাণায় অবৈধ প্রবাসী কর্মীদের বৈধতা লাভের কার্যক্রম পুরোদমে চলছে। আগামী ৩ জুলাই সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়ে যাবে। এ সময়ের মধ্যে সউদী আরবে অবৈধ প্রবাসীদের সকলেই বৈধতা লাভের সুযোগ পাবে না।  সাধারণ ক্ষমার মেয়াদ আরো দু’মাস বাড়ানো জরুরি হয়ে পড়েছে। সউদী শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাত করে দেশটির ব্যবসায়ী নেতৃবৃন্দ বুধবার সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানোর জোর দাবি জানিয়েছেন। সাধারণ ক্ষমার সময় বাড়ানো না হলে তিন লক্ষাধিক অবৈধ প্রবাসী বাংলাদেশীকে দেশে ফিরে আসতে হবে। এতে দেশের অর্থনীতির উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সউদী সরকারের সাধারণ ক্ষমার মেয়াদ বর্ধিতকরণের লক্ষ্যে সরকার উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। এযাবত জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট থেকে প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসী আউট পাস গ্রহণ করলেও মাত্র ৪ শ’ প্রবাসী দেশে ফিরেছে। সউদী আরবে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. দিপু মনি বুধবার জেদ্দাস্থ সউদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার বিন ওবাইদ মাদানীর সঙ্গে সাক্ষাত করে অবৈধ প্রবাসী কর্মীদের বৈধতা লাভের সুবিধার্থে স...

চিঠি

কেমন আছ? প্রিয়, চিঠি তোমার হাতে পৌছুবে কী-না জানি না। আমি তোমার প্রতি আমার সবটুকু ভাল বাসা সমর্পণ করে আল্লাহ কে বলেছি। তুমি যেন এই চিঠি পাও। তবে তুমি যখন এ চিঠি পাবে তখন আমার শরীরের প্রতিটি কনা মিশে যাবে ফ্লোরিডার মাটিতে। তোমার প্রতি আমার লাগামহীন ভালোবাসাগুলো ফ্লোরিডার আকাশে ভেসে ভেসে কান্নায় ভারি হয়ে মিশে যাবে আটলান্টিক মহাসাগরে এই আমি নিঃসঙ্গ মৃত্যুকে আলিঙ্গন করলাম। আমার এ ইচ্ছেটার বিনিময়ে যদি তুমি বেচে থাক,তবেই আমি খুশি,  আমায় ক্ষমা কর... আমারতো আর করার কিছুই ছিল না।  সূত্রঃ কোন এক দৈনিক পত্রিকা

এ কেমন আচরণ তাদের সঙ্গে!

Image
মুসলিমা জাহান |  তারিখ: ০৯-০৬-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis নির্যাতনের শিকার হয়ে অনেক কিশোরী তাদের কৈশোরকাল হারিয়ে ফেলে। ছবিটি প্রতীকী কেয়া (ছদ্মনাম) ঢাকার একটি নামকরা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। পড়াশোনা আর দুষ্টুমি, দুটোতেই সমান পারদর্শী। বাসায় পড়াশোনার বাইরে যতটুকু সময় পায়, মায়ের সঙ্গে হাসিঠাট্টা-গল্প করে কাটায়। ড্রয়িং খাতায়ও তার হাত সমান চলে। দুষ্টুমি চলে বাবার সঙ্গেও। হঠাৎ করে খুব শান্ত হয়ে যায় ১০ বছরের কেয়া। প্রথম দিকে বিষয়টি মা ধরতে না পারলেও কিছুদিন পরে তাঁর মনে খটকা লাগে। কেয়া মায়ের সঙ্গে গল্প করে না। প্রয়োজনের বাইরে একটি কথাও বলে না। এমনকি আঁকার খাতা নিয়েও বসে না। অনেক চেষ্টা করেও চাকরিজীবী মা এর কারণ খুঁজে পাননি। বাধ্য হয়ে শরণাপন্ন হলেন মনোরোগ চিকিৎসকের। মাস দুয়েক কাউন্সেলিং করার পর চিকিৎসক মাকে জানান, কেয়া গৃহশিক্ষকের দ্বারা নিয়মিত যৌন নির্যাতনের শিকার হচ্ছে। তারা যখন বাসায় থাকেন না, শিক্ষক তখন কেয়ার শরীরের বিভিন্ন অংশে ও গোপনাঙ্গে হাত দেয়। শুধু কেয়া-ই নয়। বাংলাদেশে এ রকম বহু শিশু-কিশোরী...

অবরোধ ভাঙার দিশারি

Image
মালেকা বেগম |  তারিখ: ২০-০৬-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» সুফিয়া কামাল: জন্ম ২০ জুন ১৯১১, মৃত্যু ২০ নভেম্বর ১৯৯৯ আষাঢ় এসেছে। কদম ফুল ফুটছে গাছে গাছে। সুফিয়া কামালের প্রিয় ফুল জন্মদিনের অর্ঘ্য সাজিয়ে আমাদের মনে বেদনার-আনন্দের বার্তা নিয়ে আসছে। জুন মাসের ২০ তারিখ তাঁর ১০২তম জন্মদিন। ২০ নভেম্বর তাঁর মহাপ্রয়াণের দিন। আর কটা দিন তাঁকে সুস্থ-সুস্বাস্থ্যে পেলে আমরা তাঁর স্বপ্ন পূরণ হতে দেখতাম। তিনি একুশ শতকের প্রথম সূর্যের আলো দেখার আনন্দ পেতেন। তাঁর স্বপ্ন ছিল, একুশ শতক নতুন যুগের জাগরণ ঘটাবে এই বাংলায়। অবরোধ তিনি দেখেছেন জন্মের পর থেকেই। শায়েস্তাবাদের (বরিশাল) নওয়াব নানাবাড়িতে তাঁর জন্ম, বড় হওয়া। জমিদারবাড়ি—নবাববাড়ির আভিজাত্য একদিকে যেমন প্রাচুর্যে ভরে দিয়েছিল, তেমনি বিশাল প্রাচীরের ভেতর বিরাট ভবনে কেটেছে তাঁর শৈশব-কৈশোর। পুরুষের ঢোকা নিষিদ্ধ ছিল অন্দরবাড়িতে।  নবাববাড়ির নিজেদের মসজিদে শিশু সুফিয়া ‘আমপারা’ পড়ার সুযোগ পেয়েছিলেন। সাত বছর বয়স হলেই মেয়ে বলে মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেল। অন্দরবাড়...

বিয়ের প্রলোভন দিয়ে...

Image
নিজস্ব প্রতিবেদক |  তারিখ: ২০-০৬-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট পাত্রীদের সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে গতকাল বুধবার উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব জানায়, আটক আটজন একই চক্রের সদস্য। এই আটজন হলেন হাফিজুর রহমান (৪০), মহিউদ্দিন খান ওরফে মাসুদ (৫০), মানিক মিয়া (৩২), কিবরিয়া (৪২), পারুল আক্তার (৩০), শামসুন্নাহার (২৫), নাজমা বেগম (৩৬) ও হেনা আক্তার (৩৩)। তাঁদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট, তিনটি ভ্যানিটি ব্যাগ, বউ সাজানোর উপকরণ এবং ১৩টি মুঠোফোন উদ্ধার করা হয়। র‌্যাব-১-এর পরিচালক লে. কর্নেল কিসমত হায়াত জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাঁদের দলের সুন্দরী তরুণীদের যুক্তরাষ্ট্রে বসবাসরত নাগরিক সাজিয়ে তাঁদের বিয়ের জন্য ‘আমেরিকান নাগরিকত্বসহ অপূর্ব সুন্দরীর জন্য পাত্রী চাই’ শিরোনামে পত্রিকায় বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে আগ্রহী ব্যক্তিরা উল্লিখিত ঠিকানায় য...

শিশুর আদরে সাবধানতা জরুরি

Image
ডা. সুদীপ্ত কুমার মুখার্জি |  তারিখ: ২০-০৬-২০১৩ ৩ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» ছোট্ট শিশুদের কোলে নেওয়ার বা আদর করার সময় সামান্য অসাবধানতায় হঠাৎ করে মস্তিষ্কে আঘাত লাগতে পারে। অনেক সময় বেশি ঝাঁকুনি, কোনো কিছুর সঙ্গে ধাক্কা বা আঘাত, জন্মগত মাথায় আঘাত বা অসাবধানতাবশত যে মস্তিষ্কের আঘাত ঘটে তা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। বাড়িতে ও বিদ্যালয়ে শিশু নির্যাতনের কারণেও এ রকম আঘাত লাগতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে শেকেন বেবি সিনড্রোম বা ব্যাটার্ড বেবি সিনড্রোম।  খুলির ভেতর মস্তিষ্ক একধরনের তরল বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের ভেতর ভাসমান অবস্থায় থাকে। শিশুদের মস্তিষ্ক খুবই কোমল বলে কখনো কোনো আঘাত বা ঝাঁকুনিতে খুলির হাড়ের সঙ্গে ঘষা খেয়ে সহজেই আঘাতপ্রাপ্ত হয়। এতে করে মস্তিষ্কে রক্তক্ষরণ, চোখের ভেতর বা রেটিনায় রক্তক্ষরণ, স্পাইনাল কর্ডে আঘাত বা মস্তিষ্কের ভেতর পানি জমার মতো সমস্যা সৃষ্টি হতে পারে। শিশুদের ঘাড়ের পেশি দুর্বল থাকায় অনেক সময় ঝাঁকুনি বা দুলুনির সময়ও এমন হতে পারে। সাধারণত দুই বছরের নিচে বয়সের ...

হেফাজতকর্মীরা রঙ মেখে শুয়ে ছিল - প্রধানমন্ত্রী : শাপলা চত্বরে আমরা গোলাগুলি করিনি : তত্ত্বাবধায়ক এলে নির্বাচনই দেবে না

Image
সংসদ রিপোর্টার 44 পরের সংবাদ» গত ৫ মে গভীর রাতে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের শাপলা চত্বর থেকে সরানোর সময়ে কোনো গোলাগুলি হয়নি বলে দাবি করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সেই (৫ মে) দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। তারা সেখানে গায়ে লাল রঙ মেখে পড়ে ছিল। পরে পুলিশ যখন তাদের ধরে টান দেয় দেখা গেল উঠে দৌড়াচ্ছে। দেখা গেল লাশ দৌড় মারল। অথচ তারা (বিরোধী দল) ১ লাখ ২ হাজার গুলি, হাজার হাজার লাশের কথা বলে বেড়াচ্ছে। ভারত থেকে ট্রাক এসে নাকি সব লাশ নিয়ে চলে গেছে। এ ধরনের আজেবাজে মিথ্যাচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। ধর্মের নামে এই অসত্য কথা বলে কোন ধরনের ইসলাম পালন তা আমি জানি না। নির্বাচন নিয়ে সম্প্রতি সংসদে দেয়া বক্তব্য বিরোধী দল বিকৃত করে প্রচার করছেন এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, যারা ৩ মাসের জায়গায় ২ বছর থেকেছে, আর এবার এলেও আরও আটঘাট বেঁধে আসবে। এবার মোটেও নড়াতে পারবেন না। এবার আর ইলেকশনই দেবে না। তাদের এই বিকৃতি একদিক থেকে ভালোই হচ্ছে। মানুষ জানতে পারছে তত্ত্বাবধায়ক সরকার এলে পরে এদেশে আর কোনো ইলেকশনই হবে না। এ বাস্...

সালাম তোমায়, ২৪ ঘণ্টায় আত্মপ্রকাশ পার্কস্ট্রিটের ধর্ষিতা সুজেটের

Image
http://zeenews.india.com/bengali/  videos/park-street-rape-victim_2375.html Update: June 18, 2013 21:24 IST এ যেন কুয়াশার চাদর ভেদ করে ঝলমলে সূর্যোদয়। এতদিন সুজেটের ঝাপসা, ঘষা, ঘষা ছবি  দেথতেই অভ্যস্ত ছিলাম আমরা। অস্পষ্ট এক অবয়ব, যার শুধু আউট লাইনটুকুই বোঝা যায়। কিন্তু কুয়াশার চাদর সরে গেল মঙ্গলবার। ২৪ ঘণ্টার স্টুডিওতে। যে পার্কস্ট্রিট চরম বিপর্য়ের দিকে তাঁকে ঠেলে দিয়েছিল, মঙ্গলবার সেই গ্রাউন্ড জিরো থেকেই শুরু হল নতুন আত্ম নির্মাণ। বলা ভাল, এক নতুন লড়াই। ২৪ ঘণ্টার পর্দায় আত্মপ্রকাশ করার পর পার্কস্ট্রিটের ধর্ষিতা সুজেট জানালেন , "ধর্ষণ সমাজের লজ্জা, ধর্ষিতার নয়। এভাবে মুখ ঢেকে থাকব কেন? আমি ক্রিমিনাল নই তবু কেন মুখ ঢাকব? জঘন্য অপরাধের শিকার আমি। আমার মুখ ঝাপসা করবেন না। নাম, পরিচয় জানাতে লজ্জাবোধ করি না।" গতবছর ৫ ফেব্রুয়ারি মধ্যরাতে চলন্ত গাড়িতে ধর্ষণের শিকার হন সুজেট। দেখুন আত্মপ্রকাশের সেই এক্সক্লুসিভ ভিডিও সাধারণ মানুষের অসাধারণ লড়াইয়ের কথা আমাদের প্রেরণা জোগায়। ২০১২ পাঁচই ফেব্রুয়ারি সুজেটকে ধর্ষণ করা হয়...

কেন এত চুল পড়ছে?

Image
শরিফুল ইসলাম |  তারিখ: ১৯-০৬-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» নিয়মিত চুল পরিষ্কার রাখলে ও পুষ্টিকর খাবার খেলে চুল পড়া কমে যাবে। মডেল: ফারাহ শারমিন চুল পড়া, চুল উঠে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে চিন্তার অন্ত নেই। ছেলেমেয়ে সবাই এর শিকার। চুল প্রতি মাসে আধা ইঞ্চি করে বড় হয়। স্বাভাবিকভাবে একটি চুল দুই থেকে চার বছর পর্যন্ত বড় হতে থাকে। এরপর বৃদ্ধি কমে যায় এবং কয়েক দিনের মধ্যে আপনা-আপনি পড়ে যায়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের প্রধান রাশেদ খান বলেন, সাধারণত খুশকি, অ্যান্ড্রোজেনিক হরমোন, দুশ্চিন্তা ও চুলে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করার জন্য চুল পড়ে থাকে। তাঁর কাছ থেকে জানা গেল চুল পড়ার কারণ ও প্রতিরোধের উপায়। কীভাবে বুঝবেন চুল পড়ছে প্রতিদিন ১০০ থেকে ১৫০টা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। কিন্তু এর চেয়ে বেশি পড়লে তা অবশ্যই উদ্বেগের কারণ। বালিশ, তোয়ালে বা চিরুনিতে লেগে থাকা চুল গুনতে চেষ্টা করুন। অন্তত পর পর তিন দিন। অথবা অল্প এক গোছা চুল হাতে নিয়ে হালকা টান দিন। যদি...