জনপ্রতিনিধিদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে

জামায়াতের অভিযোগ


আপডেট: ০২:০৭, মার্চ ২৯, ২০১৪ প্রিন্ট সংস্করণ
দেশের বিভিন্ন স্থানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর আওয়ামী লীগের লোকেরা নৃশংস হামলা, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, ২৭ মার্চ রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন হাসানকে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। সন্ত্রাসীরা তাঁর গাড়িটি জ্বালিয়ে দেয়। একই দিন সরকারদলীয়রা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়ায় এবং পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এতে ১০-১২ জন আহত হয়েছেন।
পঞ্চম দফা উপজেলা নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন হলের লোকেরা ভোট ডাকাতি, কেন্দ্র দখল, ব্যালট বক্স ছিনতাই ও নৈরাজ্য সৃষ্টি করে ফলাফল ছিনতাইয়ের মহড়া দেওয়া শুরু করেছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়