গজারিয়ায় ‘রক্তাক্ত’ ভোট, আ.লীগ সভাপতি খুন
- Get link
- X
- Other Apps
মুন্সিগঞ্জ প্রতিনিধি | আপডেট: ১৪:০১, মার্চ ২৩, ২০১৪
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আজ রোববার নির্বাচনী সহিংসতায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন প্রধান (৪৫) নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুয়াকান্দি ইউনিয়নের ডাক্তার আবদুল গফফার স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাইরে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আজ সকাল থেকে কেন্দ্রের আশপাশে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের পক্ষের লোকজন ওই কেন্দ্র দখল করতে যান। এ সময় আওয়ামী লীগের নেতা ও অপর চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খানের একজন পোলিং এজেন্ট বাধা দেন। তাঁকে একটি কক্ষে নিয়ে কুপিয়ে আহত করেন আমিরুলের পক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় ওই পোলিং এজেন্টকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনার জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের ডাক্তার আবদুল গফফার স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাইরে আমিরুলের সমর্থকদের ওপর রেফায়েত উল্লাহর সমর্থকেরা পাল্টা হামলা চালান।
আমিরুলের পক্ষের বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে জখম করে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুন্সীগঞ্জের পুশিল সুপার মো. হাবিবুর রহমানও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় শামসুদ্দিনের ভাতিজা ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদ আলামিন প্রধান এবং ভাগনে জুয়েল গুরুতরভাবে আহত হয়েছেন।
শামসুদ্দিনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা দুপুর দুইটার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। তাঁরা একটি গাড়িতে আগুন দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেন।
সহিংসতার ঘটনার পর সংশ্লিষ্ট কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ প্রসঙ্গে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার মোর্শেদ বলেন, নির্বাচনী সহিংসতায় একজন নিহত এবং কেন্দ্রের পরিবেশ উপযোগী না হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
একই উপজেলার আরও পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে নির্বাচনী কর্মকর্তা সূত্রে জানা গেছে।

Comments