আফরিনের কণ্ঠের জাদু
- Get link
- X
- Other Apps
ক্যা ম্পা সে র প্রি য় মু খ
আফরিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ বিভাগে তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন। আবৃত্তি, গান, লেখালেখি, অভিনয় ও সাংস্কৃতিক সংগঠন পরিচালনা—সবকিছুতেই আফরিনের উপস্থিতি সবার আগে।
ছোটবেলায় আদিবার সবচেয়ে বেশি আগ্রহের ক্ষেত্র ছিল লেখালেখি। জানার আগ্রহ থেকেই শিক্ষা-বিজ্ঞানবিষয়ক বিভিন্ন কুইজ ও প্রতিযোগিতায় অংশ নিতেন। তিন ভাইবোনের মধ্যে সবার বড় আফরিনের বাড়ি ঢাকার মগবাজারে। মা-বাবার উৎসাহে ঢাকার ভিকারুননিসা নূন স্কুলে পড়ার সময় সৃজনশীল চর্চার সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর ২০১০ সালে উচ্চমাধ্যমিক পাস করে উচ্চশিক্ষার জন্য সিলেটবাসী হন।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তাঁর সৃজনশীল চর্চার পরিধি বেড়ে যায়। সাহিত্য-সাংস্কৃতির জন্য অনুকূল পরিবেশ পেয়ে নিজেকে মেলে ধরেন। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় আফরিনের নিয়মিত সরব উপস্থিতি থাকলেও কথাবন্ধু হিসেবেই তাঁর পরিচয় জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে। মেধাবী শিক্ষার্থী হিসেবেও তাঁর নামডাক রয়েছে। দ্বিতীয় বর্ষ পর্যন্ত তাঁর সিজিপিএ-৩.৭৫।
বেতার কিংবা অনুষ্ঠান মঞ্চে ঘণ্টার পর ঘণ্টা শ্রোতাদের মাতিয়ে রাখা আফরিন কিন্তু ব্যক্তিগত জীবনযাপনে একেবারেই স্বল্পভাষী। প্রয়োজনের বেশি কথা বলেন না। তবে ইতিবাচক মন্তব্যের মাধ্যমে সহপাঠী কিংবা চারপাশের মানুষকে উজ্জীবিত করার একটা সহজাত প্রবণতা তাঁর মধ্যে লক্ষণীয়। পড়াশোনা শেষে আদিবা কৃষি গবেষণায় মনোনিবেশ করতে চান।
- Get link
- X
- Other Apps
Comments