এই গরমে যে পাঁচ খাবার এড়িয়ে চলবেন
- Get link
- X
- Other Apps
গরমে অন্তত পাঁচ ধরনের খাবার এড়িয়ে চলা উচিত বলেই এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া অনলাইন। এগুলো হলো—খাবারে অতিরিক্ত মসলা
মসলা ও মসলাজাতীয় উপকরণ শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এ কারণে গরমের সময় খাবারে অতিরিক্ত মসলা ব্যবহার পরিহার করা উচিত।
আমিষের নাম আপদ
পেট পুরে মাছ, মুরগি, গরু বা খাসির মাংস, তন্দুরি—এসব খাওয়ার সময় গ্রীষ্মকাল নয়। এতে শরীরের তাপ বাড়ে, বাড়ে ঘাম। এ ধরনের খাবার গ্রহণে হজম-সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। এমনকি ডায়রিয়ায় আক্রান্ত হওয়ারও আশঙ্কা থাকে।
তৈলাক্ত ফাস্ট ফুড
গরমের সময় মাংসের তৈরি বার্গার, কাবাব, ফ্রাইসহ অন্যান্য তেলজাতীয় ফাস্টফুড ও খাবার পরিহার করলে ভালো থাকবেন।
অতিরিক্ত চা-কফি
চা ও কফি শরীরের তাপ বাড়ায়। তা ছাড়া গরমে চিনিসহ কফিজাতীয় পানীয় শরীরকে পানিশূন্য করে। মুখমণ্ডলকে করে তোলে রক্তিম। এ কারণে গ্রীষ্মের সময় যতটা সম্ভব অতিরিক্ত চা-কফি পানে বিরত থাকুন।
সস
বিভিন্ন খাবারের স্বাদ বাড়ায় সস কিন্তু সুস্থতার জন্য গরমের সময় পনিরজাতীয় সস এড়িয়ে চলাই উচিত। কারণ, এতে প্রচুর ক্যালোরি ও লবণ থাকে।

Comments