চিনি কেন চাই না?


আব্দুল কাইয়ুম | আপডেট: ০১:০১, মার্চ ২২, ২০১৪ প্রিন্ট সংস্করণ
.যুক্তরাষ্ট্রের শিশুরোগ বিশেষজ্ঞ রবার্ট লাস্টিগের ইউটিউবে প্রচারিত ‘সুগার: দ্য বিটার ট্রুথ’ (চিনি: তিক্ত বাস্তবতা) ভাষণ থেকে জানা যায়, সব ক্যালরি সমান নয় এবং চিনির ক্যালরি মানুষের ওজন বাড়ানোর একটি বড় কারণ। মানুষের পরিপাকব্যবস্থা এমন যে খাদ্যের মধ্য থেকে অন্যান্য উপাদানের সঙ্গে সে শর্করা বা চিনির অংশ শুষে নেয়। কিন্তু চিনিতে কোনো আঁশ থাকে না, থাকে শুধু ক্যালরি। এর পুরোটাই শরীর টেনে নেয়। চিনির চেয়ে গুড় ভালো। কারণ, গুড়ে চিনির সঙ্গে অন্যান্য খনিজ পদার্থও থাকে। ফলের মধ্যেও চিনি থাকে, কিন্তু সেই সঙ্গে থাকে প্রায় সমপরিমাণ আঁশ। আঁশ চিনির খারাপ প্রভাব কমায়। তবে আঙুর একটু আলাদা। একে চিনির থলি বলা যায়। আঙুরের মধ্যে আঁশের পরিমাণ কম। অনেকে ফলের রস তৈরি করে খেতে পছন্দ করেন। কিন্তু এর চেয়ে পুরো ফল খাওয়াই ভালো, কারণ ফলের রসে আঁশ থাকে না। কৌটায় যেসব মিষ্টি খাবার বিক্রি হয়, যেমন এক কাপ মিষ্টি দই বা ফলের রস, তার মোট ক্যালরি মানের অর্ধেকটাই স্রেফ চিনি।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়