পুলিশের পকেটে পেট্রোলের বোতল ও ম্যাচ!
পুলিশের পকেটে পেট্রোলের বোতল ও ম্যাচ!
নিজস্ব প্রতিবেদক নয়া দিগন্ত
রাজধানীতে আজ সোমবার ছাত্রশিবির ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ চলাকালে পুলিশের হাতে পেট্রোলের বোতল ও ম্যাচ দেখা গেছে। আটকের পর পুলিশকে পেট্রলের বোতল ও ম্যাচ শিবির কর্মীদের হাতে ধরিয়ে দিতে দেখা গেছে। এমনকি ছদ্মবেশের পুলিশ শিবিরের মিছিলে যোগ দিয়ে গাড়িতে অগ্নিসংযোগ করে। আজ মতিঝিল এলাকায় সংঘর্ষ চলাকালে পুলিশের ছিল এমন রহস্যজনক ভূমিকা।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ছাত্রশিবির যখন মতিঝিল এলাকায় মিছিল বের করে, তখন আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকে বেশ কয়েকজন সদস্যকে মিছিলে দেখা গেছে। মিছিলের একপর্যায় হঠাৎ করে হামলা চালায় সাদা পোশাকের ওই লোকগুলো। যানবাহনে ভাংচুর শুরু হয়। এসময় স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সামনে পার্কিং করা একটি মাইক্রোবাস ও উত্তরা ব্যাংকের সামনে একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িতে অগ্নিসংযোগের সময় সাদা পোশাকের লোকগুলো আশাপাশেই ছিল। এমনকি তাদের হাতে পেট্রোলের বোতলও দেখা গেছে। কেউ কেউ বোতল থেকে পেট্রোল গাড়িতে ছিটিয়ে দিচ্ছিল।
অপরদিকে সংঘর্ষ চলাকালে শিবির কর্মীদের আটক করার পর তাদের হাতে পেট্রোলের বোতল ও ম্যাচ ধরিয়ে দেয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে দেখা গেছে, সাদা পোশাকের পুলিশ তাদের প্যান্টের পকেট থেকে পেট্রোলের বোতল ও ম্যাচ বের করে তা আটককৃত শিবির কর্মীদের হাতে জোরপূর্বক তুলে দেয়া হচ্ছে।
আজ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের সদস্যদের এধরনের আচরণ নিয়ে আলোচনা চলছিল মতিঝিল এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে যানবাহনে অগ্নিসংযোগের নেপথ্যে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই।

Comments