নতুন ফাইল শেয়ারিং সাইট চালু
- Get link
- X
- Other Apps
নতুন ফাইল শেয়ারিং সাইট চালু
| তারিখ: ২১-০১-২০১৩
কিম ডটকম নামের ইন্টারনেট উদ্যোক্তা এবার নতুন ক্লাউডভিত্তিক ভাগাভাগি করে ফাইল ব্যবহারের (ফাইল শেয়ারিং) নতুন ওয়েবসাইট চালু করেছেন। গতকাল রোববার চালু হওয়া নতুন এ সাইটের নাম মেগা (https://mega.co.nz)। গত বছরের জানুয়ারি মাসে কিমের জনপ্রিয় ফাইল শেয়ারিং মেগা-আপলোড সাইট কপিরাইট ভঙ্গের দায়ে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখার পাশাপাশি অবৈধ ফাইল রাখার দায়ে কিম ডটকমকে গ্রেপ্তারও করা হয়। নতুন সাইট চালুর ব্যাপারে কিম জানান, মেগা যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন লঙ্ঘন করবে না।
মেগায় থাকছে বেশ কিছু নতুন সুবিধা। এর ব্যবহারকারীরা ক্লাউড-সুবিধার মাধ্যমে ফাইল এনক্রিপ্ট করে রাখার পাশাপাশি ক্রস-অ্যাকাউন্ট ফোল্ডার শেয়ার করতে পারবেন। এর ফলে কেবল ব্যবহারকারীরাই তাঁদের আপলোড করা ফাইলের তথ্য জানার সুযোগ পাবেন। আর প্রত্যেক ব্যবহারকারী ৫০ গিগাবাইট তথ্য বিনা মূল্যে অনলাইনে রাখার সুযোগ পাবেন।
মেগার এ সুবিধা নতুন ব্যবহারকারীদের জন্য বেশ চমকই নিয়ে এসেছে। আর বর্তমানে প্রযুক্তি-বাজারে এ সেবা দেওয়া ড্রপবক্স ও মাইক্রোসফটের স্কাইড্রাইভের সঙ্গে মেগা বেশ প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করছেন প্রযুক্তি-বিশেষজ্ঞরা। চালুর পর থেকেই বর্তমানে মেগাতে নিবন্ধন করেছেন প্রায় আড়াই লাখ ব্যবহারকারী। —বিবিসি অবলম্বনে কাজী আলম

Comments