আজ কি একটিও ফল খেয়েছেন?


আজ কি একটিও ফল খেয়েছেন?

ডা. তানজিনা হোসেন | তারিখ: ২০-০১-২০১৩
হূদেরাগ বিশেষজ্ঞরা একসময় ঘোষণা দিয়েছিলেন—হূদিপণ্ড ভালো রাখতে হলে প্রতিদিন অন্তত পাঁচটি ফল খেতে হবে। কিন্তু আপনি কি প্রতিদিন একটিও আস্ত ফল খেয়ে থাকেন? নিয়মিত ফল খেলে শরীর সুস্থ থাকে, রোগ-বালাই থেকে মুক্তি মেলে।
 ফলমূলে যে এন্টি-অক্সিডেন্ট রয়েছে তা আপনার শরীরের প্রতিদিনের ক্ষয়ে যাওয়াকে রোধ করতে সাহায্য করে। বুড়িয়ে যাওয়া, স্মৃতিশক্তি ক্ষয়ে যাওয়া এবং দেহের ক্ষয়িষ্ণু কোষগুলোকে তাজা রাখতে এন্টি-অক্সিডেন্ট দরকার। 
 ভিটামিন সি-যুক্ত ফল রোগ প্রতিরোধে সাহায্য করে। সর্দি, কাশি, ডায়রিয়া দ্রুত সারাতে সাহায্য করে। কাটা, ছেঁড়া বা ঘা শুকাতে কাজে আসে এই ভিটামিন সি। তাই প্রতিদিনের খাবার টেবিলে লেবু, কমলালেবু, মাল্টা বা জাম্বুরাজাতীয় ফল থাকা অবশ্যই দরকার।
 যারা খাদ্য নিয়ন্ত্রণ করে থাকেন, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হূদেরাগী ও ওজনাধিক্যে আক্রান্ত রোগীরা—তাঁদের প্রায়ই ভিটামিনের অভাবজনিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। মুখে ও ঠোঁটের কোণে ঘা হয়, জিভে জ্বালা করে, চুল পড়ে যায় বা ত্বক খসখসে হয়ে যায়। এ থেকে রেহাই পেতে হলে প্রতিদিন তাঁদের একটি কী দুটি ফল খেতে হবে। ফল খেলে ওজন বাড়ে না বা এতে কোনো চর্বি নেই।
 আঁশযুক্ত ফল যেমন আম, কমলালেবু, সফেদা, বেল বা পেঁপে ইত্যাদি কোষ্ঠকাঠিন্য দূর করবে, পেট ভালো রাখবে এবং হজমের গোলমাল দূর করে।
 ফরমালিন এড়াতে দেশি ফল যেমন পেয়ারা, আমড়া, লটকন, জাম্বুরা, জলপাই, বরই ইত্যাদি বেছে নিন। বিদেশি ফলের চেয়ে এতে উপকার বেশি বৈ, কম নয়।
 আজ থেকে খাবার টেবিলে, বাচ্চাদের টিফিনে, অফিসে দিনের মাঝখানে স্ন্যাকসে বা ডিনারের পর ডেজার্টে যতটা সম্ভব ফলমূল রাখতে চেষ্টা করুন।
Duronto Cricketer

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 
 
Saydujjaman
Saydujjaman
২০১৩.০১.২০ ০৯:৪৯
ফরমালিন যুক্ত ফল খাবার চাইতে না খাওয়া অনেক ভালো ।
Azad Abul Kalam
Azad Abul Kalam
২০১৩.০১.২০ ০৯:৫৬
কিন্তু, ফল খাবেন কি? সবই ত বিষ মেশানো। সবজি খেতে যান, সেখানেও বিষ। মাছে খেতে যান, বিষ। এ যেন আল্লাহর সর্বব্যাপী গজব। কোটি টাকা খরচ করেও আপনি বিষমুক্ত খাবার কিনতে পাচ্ছেন না।
sadat
sadat
২০১৩.০১.২০ ১১:১৪
দুঃখিত ডাঃ তানজিনা হোসেন, আপনার লেখাটার সাথে একমত হতে পারলাম না। আমি ফলমূল পারতপক্ষে এড়িয়ে চলি। কারণটাও পরিষ্কার.... ভেজাল। মনে হয় বিষ খাচ্ছি। আর তাই আমি জনগণকে উপদেশ দেই ফলমূল না খাওয়ার জন্য। যে জিনিস খেলে আপনার হৃৎপিণ্ড, কিডনি, লিভার ইত্যাদি অকেজো হয়ে যেতে পারে... সেই জিনিস মানুষকে খেতে বলি কি করে???
Ullah Mohammed Huzzat
Ullah Mohammed Huzzat
২০১৩.০১.২০ ১১:৩৮
Yes Mr. Sadat,
I am agree with you. We should avoid all kind of fruits without self production. Why we eat poison.
Shamim Rahman
Shamim Rahman
২০১৩.০১.২০ ১১:৫৫
গত এক সপ্তাহ ধরে Grapefruit খাওয়া শুরু করেছি। এর চেয়ে মনে হয় না খেয়ে থাকা ভালো।
dibakar ( U S A)
dibakar ( U S A)
২০১৩.০১.২০ ১২:২৬
ভয় পাবেন না পরীক্ষা করে দেখেন ফরমালিনে ও ভেজাল । অতএব ফল খেতেই পারেন ।
Ibrahim
Ibrahim
২০১৩.০১.২০ ১৩:৪৪
ভাই এধরণের নেগেটিভ মনোভাব ছেড়ে দিন। মরব দেখকে করবো না - বাচলে খাবো কি। ফল খাবার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে খাবার আগে আবার পানি দিয়ে ধূয়ে খেলেই হয়ে যায়।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়