বর্জন করে কেন্দ্র দখলের জবাব
অনলাইন ডেস্ক | আপডেট: ১৬:৪১, মার্চ ৩১, ২০১৪ ৪ কেন্দ্র দখল করে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকদের ভোট প্রদানসহ নানা অনিয়মের মধ্য দিয়ে আজ সোমবার পঞ্চম দফায় উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচন-পূর্ববর্তী সহিংসতায় আজ ভোররাতে লক্ষ্মীপুর সদরের উত্তর দুর্গাপুর গ্রামে যুবলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আওয়ামী লীগের নেতা ও পৌর মেয়র আবু তাহেরের ছেলের পক্ষে এখানে ভোট জালিয়াতির মচ্ছব চলে। এই দফায় ৩৪টি জেলার ৭৩টি উপজেলার নির্বাচনে অন্তত ১০টি জেলায় নানা অনিয়মের ঘটনা ঘটেছে। এর মধ্যে ভোট গ্রহণে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, বরগুনা, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৫৮ জন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বরগুনা, রাঙামাটি ও লক্ষ্মীপুরে ১০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আমাদের প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর: তাহেরের এলাকায় যুবলীগের নেতা নিহত, ব্যাপক ভোট জালিয়াতি ...