সাভারে রানা প্লাজার বেসমেন্টের ধ্বংসস্তূপে বিয়ার, ফেন্সিডিল ও ধারালো অস্ত্র পেয়েছে সেনাবাহিনীর উদ্ধার দল।
- Get link
- X
- Other Apps
ধ্বংসস্তূপে বিয়ার, ফেন্সিডিল, ধারালো অস্ত্র
সাভার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-05-13 09:14:44.0 Updated: 2013-05-13 09:15:51.0
1 / 1
সোমবার দুপুরে বেসমেন্টে রানার অফিস সংলগ্ন স্টোর রুমের কংক্রিট সরানোর সময় এসব মালামাল পায় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৪ এর সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর কে এম আরিফুল ইসলাম বলেন, ১৫ ক্যান বিদেশি বিয়ার, ১৮ বোতল ফেন্সিডিল, তিনটি বড় রাম দা, চারটি চাপাতি এবং ১৩ ফুট লম্বা একটি শিকল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সাভার থানায় একটি মামলা হবে বলেও তিনি জানান।
এর আগে গত ২ মে রাতে ধ্বংসস্তূপের সামনের অংশে একটি পিস্তল ও পাঁচটি গুলি পাওয়া যায়।
- Get link
- X
- Other Apps
Comments