আজ থেকেই ধূমপান ছাড়ুন


তারিখ: ৩১-০৫-২০১৩
আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। বিশ্বজুড়ে প্রতি ১০ জন মানুষের একজনের মৃত্যুর জন্য তামাক দায়ী। আর তামাকের ক্ষতিকর রাসায়নিক থেকে হতে পারে অনেক রোগই। তাহলে আপনিই সিদ্ধান্ত নিন ধূমপান ও তামাক ব্যবহার বর্জন করবেন কি না।
বাংলাদেশে ১৫ বছরের বেশি বয়সীদের মধ্যে তামাক বা ধূমপানের ব্যবহার
৪৩.৩% : কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করছে।
২৬.৪% : পুরুষ ও ২৭.৯% নারী চর্বনযোগ্য তামাক ব্যবহার করে।
৪৪.৭% : পুরুষ ও ১.৫% নারী ধূমপায়ী।
তামাকে রয়েছে প্রায় ৪০০০ ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ 
 নিকোটিন—তীব্র আসক্তি উৎপন্নকারী নেশা বস্তু।
 কার্বন মনোক্সাইড—এই বিষাক্ত গ্যাস হূদেরাগের জন্য দায়ী। 
 বেনজোপাইরিন—আলকাতরায় থাকে। ক্যানসারের জন্য দায়ী।
 হাইড্রোজেন সায়ানাইড—গ্যাস চেম্বারে ব্যবহূত হয়।
 ফরমালডিহাইড—মৃতদেহ সংরক্ষণে ব্যবহূত হয়, যা ক্যানসারের জন্য দায়ী।
রোগের আশঙ্কা
হূদেরাগ: ঝুঁকি বাড়ায় দুই থেকে তিন গুণ।
ক্রনিক ব্রঙ্কাইটিস ও ফুসফুস: ঝুঁকি ১২ থেকে ১৩ গুণ বেশি। ফুসফুস ক্যানসারের ঝুঁকি পুরুষদের মধ্যে ২৩ গুণ বাড়িয়ে দেয়, নারীদের ক্ষেত্রে ১৩ গুণ।
অন্যান্য সমস্যা: মূত্রথলি, জরায়ুমুখ, পাকস্থলী ও অগ্ন্যাশয় ক্যানসার, বন্ধ্যাত্ব, গর্ভস্থ শিশুর মৃত্যু, কম ওজন ও অস্বাভাবিক শিশু এবং অপরিণত শিশুর জন্ম, বয়স্ক নারীদের হাড় ক্ষয় ও কোমরের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি।
স্ট্রোক: ঝুঁকি দুই থেকে তিন গুণ বাড়ায়।
কৃতজ্ঞতা: অধ্যাপক অরূপ রতন চৌধুরী, তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়