Posts

Showing posts from May, 2013

মানুষের সেবা করতে চায় ওরা

Image
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ও ফরিদপুর অফিস |  তারিখ: ৩১-০৫-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» জালাল উদ্দিন ও শাবানা আক্তার ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল জালাল উদ্দিনের। বাবা আবুল কাশেম রাজমিস্ত্রি। তাঁর আয়ে সংসার চলত না। তাই বাবার সঙ্গে প্রায়ই রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেছে সে। এর মধ্যে পড়াশোনা চালিয়ে গেছে। ঝিনাইদহ সদর উপজেলার রামনগর কে বি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবার জিপিএ-৫ পেয়েছে জালাল। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামে। জালাল জানায়, চিকিৎসক হয়ে সে মানুষের সেবা করতে চায়। উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়ার টাকা সংগ্রহের জন্য পরীক্ষার পরই সে একটি মুরগির খামারে কাজ নিয়েছে। ফরিদপুরের চরমাধবদিয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী শাবানা আক্তার এবার জিপিএ-৫ পেয়েছে। কিন্তু তার অভাবী বাবা ফরিদপুর সদর উপজেলার চৌধুরীডাঙ্গি গ্রামের সামাদ ব্যাপারীর সংসারে অভাব থাকায় গৃহশিক্ষকতা করে লেখাপড়া করতে হয়েছে তাকে। টাকা না থাকায় তার বাবা তাকে উচ্চমাধ্যমিকে ভর্তি করাতে চাচ্ছ...

আজ থেকেই ধূমপান ছাড়ুন

Image
|  তারিখ: ৩১-০৫-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। বিশ্বজুড়ে প্রতি ১০ জন মানুষের একজনের মৃত্যুর জন্য তামাক দায়ী। আর তামাকের ক্ষতিকর রাসায়নিক থেকে হতে পারে অনেক রোগই। তাহলে আপনিই সিদ্ধান্ত নিন ধূমপান ও তামাক ব্যবহার বর্জন করবেন কি না। বাংলাদেশে ১৫ বছরের বেশি বয়সীদের মধ্যে তামাক বা ধূমপানের ব্যবহার ৪৩.৩% : কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করছে। ২৬.৪% : পুরুষ ও ২৭.৯% নারী চর্বনযোগ্য তামাক ব্যবহার করে। ৪৪.৭% : পুরুষ ও ১.৫% নারী ধূমপায়ী। তামাকে রয়েছে প্রায় ৪০০০ ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ   নিকোটিন—তীব্র আসক্তি উৎপন্নকারী নেশা বস্তু।  কার্বন মনোক্সাইড—এই বিষাক্ত গ্যাস হূদেরাগের জন্য দায়ী।   বেনজোপাইরিন—আলকাতরায় থাকে। ক্যানসারের জন্য দায়ী।  হাইড্রোজেন সায়ানাইড—গ্যাস চেম্বারে ব্যবহূত হয়।  ফরমালডিহাইড—মৃতদেহ সংরক্ষণে ব্যবহূত হয়, যা ক্যানসারের জন্য দায়ী। রোগের আশঙ্কা হূদেরাগ: ঝুঁকি বাড়ায় দুই থেকে তিন গুণ। ক্রনিক ব্রঙ্কাইটিস ও ফুসফুস: ঝুঁকি ১২ থেকে ১৩ গুণ বেশি। ফুসফুস ক্...

শিক্ষিকার অপসারণসহ ৭ দফা দাবি আদায়ে কর্মসূচিতে যাচ্ছে অভিভাবকরা

Image
স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের জামার হাতা ন্যূনতম ৭ ইঞ্চি রাখা, বিদ্যালয়ের প্রিন্সিপালের পদত্যাগ, হাতাকাটার সঙ্গে জড়িত শিক্ষিকা মাহবুবা খানম কল্পনার অপসারণসহ ৭ দফা দাবি আদায়ে লাগাতার কর্মসূচিত যাচ্ছে রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবকরা। আগামীকাল শনিবার মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এই লাগাতার কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে র‌্যালি, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করবেন অভিভাবকরা। এসব কর্মসূচিগুলোতে অভিভাবকরা মুখে কালো ব্যাচ ধারণ করবেন। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে বলে উদয়ন অভিভাবক পরিষদের শীর্ষনেতারা সাংবাদিকদের জানিয়েছেন। সূত্র জানায়, ইতোমধ্যে ৭ দফা দাবি আদায়ে ৩ হাজার অভিভাবকের স্বাক্ষর অভিযান চলছে। শনিবারই এই স্বাক্ষরসহ একটি স্মারকলিপি বিদ্যালয় কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকী এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। অভিভাবকদের দাবি, ১ জুনের মধ্যে মানা না হলে পরের দিন থেকে উদয়ন অভিভাবক পরিষদ আরো কঠোর আন্দোলনে যাবে বলে ঘোষণা দিয়েছেন। অভিভাবকরা জানান, বিদ্যালয়ের প্রিন্সিপ...

কাউন্সিলর পদপ্রার্থী চা-বিক্রেতা মিনু

Image
সুমন্ত চক্রবর্ত্তী |  তারিখ: ৩১-০৫-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» নির্বাচনী প্রচারণায় মিনু হাওলাদার চা বানাচ্ছেন মিনু হাওলাদার 1   2 ‘আমার টাকাপয়সা নেই, কী করে ইলেকশন করব। কিন্তু এলাকার মানুষ মিলে ফরম কিনে আইনে জোর কইরে দাঁড়ায়ে দেলে। জমাও তারা দিয়ে দেছে। তারা কলে তুমার ভোটে দাঁড়াতি হবে।’ চা বিক্রির ফাঁকে ফাঁকে এসব কথা জানালেন মিনু হাওলাদার (৩৯)। তিনি খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ড (২৯,৩০,৩১) থেকে প্রার্থী হয়েছেন। দ্বিতীয়বারের মতো নির্বাচন করছেন তিনি। মিনু হাওলাদারের গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চিড়াপাড়া গ্রামে। তবে তিনি জন্মেছেন খুলনা নগরের ট্যাং রোড এলাকায়। চার ভাইবোনের মধ্যে সবার ছোট মিনু। অল্প বয়সে মা-বাবাকে হারান তিনি। তাই লেখাপড়া হয়নি তেমন। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা মিনু ২০০৬ সালে নগরের গ্ল্যাক্সো মোড়ে একটি চায়ের দোকান দেন। দোকানটির নাম ‘মিনু-টি-স্টল’। এটিই তাঁর আয়ের একমাত্র উৎস। মিনু বলেন, ‘আমার ভাইবোনের সবার...

৫৬ গাছের লিচুর মূল্য ৮ লাখ টাকা : এক বছরে ফরিদের ভাগ্য বদল

Image
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : লাল রংয়ের লিচুতে ভরে আছে গাছগুলো। পাতার মধ্যে থোকায় থোকায় শুধুই লিচু। মাত্র ৫৬টি গাছের লিচুর দাম হয়েছে ৮ লাখ টাকা। প্রতিটি গাছের লিচুর মূল্য প্রায় ১৫ হাজার টাকা। এই অবস্থা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরিদ উদ্দিনের লিচু বাগানে। তিনি আর কিছু বেশি দামে বিক্রির আশা করছেন। ২০০২ সালে করা বাগানে মাত্র ১১ বছর বয়সের গাছগুলোয় এই পরিমাণ লিচু এসেছে। গত তিন বছর তিনি লিচু পেলেও সেটা ছিল খুবই কম। এবার লিচুতে ভরে গেছে তার বাগান। দেখলেই মন ভরে যায়। ফরিদ উদ্দিন উপজেলার চাপালী গ্রামের বাসিন্দা। যাকে সকলেই ফরিদ মাস্তান বলে চেনেন। এক সময় যার দাপট ছিল গোটা উপজেলায়। ফরিদ উদ্দিন জানান, তিনি ১৯৭৯ সালে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করেন। এরপর রাজনীতি ও রাজনীতির বাইরে অনেক হঠকারী কাজের সাথে জড়িত থেকেছেন। ৪ বার জেল খেটেছেন। সর্বশেষ ২০০২ সালে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে অস্ত্র মামলায় কারাগারে যান। সেই মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।  ফরিদ উদ্দিন জানান, রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের দখলে। সঠিক রাজনীতির পরিবেশ খুব কম। আর হঠকারী কাজ করে মাস...

টয়লেটের পাইপ থেকে জীবন্ত উদ্ধার : বিস্ময়কর শিশু বেবি-৫৯ নিয়ে চাঞ্চল্য

Image
ভিডিও লিঙ্কটি দেখুনঃ   http://youtu.be/00N_DYaGB2w রফিকুল আমীন আরিফ « আগের সংবাদ 93 পরের সংবাদ» টয়লেটের পাইপে মিলেছে নবজাতক শিশু! তা-ও আবার জীবিত! বিস্ময়কর, সত্যিই বিস্ময়কর। বিস্ময়করভাবে শিশুটির বেঁচে থাকা তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। এ নিয়ে চীনের গণমাধ্যমগুলোতে চলছে তোলপাড়। চীনের বাইরে বিশ্ব মিডিয়ায়ও এ নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) শিশুটির নাম দিয়েছে ‘বেবি-৫৯’। লন্ডনের বিশ্বখ্যাত দৈনিক ডেইলি মেইলের অনলাইন ভার্সনে প্রকাশ করা হয়েছে শিশুটিকে টয়লেটের পাইপ থেকে জীবন্ত বের আনার সচিত্র প্রতিবেদন। পত্রিকাটি সচিত্র প্রতিবেদনের পাশাপাশি এর সঙ্গে যুক্ত করেছে উদ্ধারের শুরু থেকে হাসপাতাল বেডে পাইপ কেটে শিশুটিকে বের করে আনার শ্বাসরুদ্ধকর অভিযানের ভিডিওচিত্র। স্থির ও ভিডিওচিত্রে দেখা গেছে, পাইপ কেটে বের করে আনার পরে শিশুটির চোখে-মুখে, শরীরজুড়ে টয়লেটের নোংরা বর্জ্যের ছড়াছড়ি। এ চিত্র দেখে সবাই একমনে শুধু ধিক্কার জানাচ্ছেন নিষ্পাপ শিশুটির এ দশার জন্য যারা দায়ী তাদের প্রতি। ফেসবুক, টুইটারে এ নিয়ে শুরু হ...

স্ট্রোক হলে দরকার সময়মতো চিকিৎসা

Image
ডা. এম এস জহিরুল হক চৌধুরী |  তারিখ: ৩০-০৫-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» অনেকের ধারণা, স্ট্রোক হচ্ছে হূদ্যন্ত্রের কোনো সমস্যা। কিন্তু এটি আসলে মস্তিষ্কের একটি রোগ। এতে রক্তনালির জটিলতার কারণে হঠাৎ করে মস্তিষ্কের একাংশ কার্যকারিতা হারায়। আমাদের দেশে স্ট্রোকের হার প্রতি হাজারে ৫-১২ জন এবং স্ট্রোকের ঝুঁকির মধ্যে রয়েছে প্রায় ৫ শতাংশ মানুষ। লক্ষণ ১. হঠাৎ শরীরের একাংশ অবশ বা দুর্বল হয়ে যাওয়া। ২. মাথাব্যথা ও বমি। ৩. হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া।  ৪. কথা জড়িয়ে যাওয়া, কথা বলতে না পারা। তাৎক্ষণিক করণীয় কোনো রোগীর লক্ষণগুলো দেখা দিলে আতঙ্কিত না হয়ে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া বা নিকটস্থ হাসপাতালে নেওয়া উচিত। মস্তিষ্কের সিটিস্ক্যান করে স্ট্রোকের ধরন নির্ণয় করা হয়। এটি মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হওয়ার জন্য অথবা রক্তক্ষরণের জন্য হতে পারে। চিকিৎসাপদ্ধতিও ভিন্ন। তাই নিশ্চিত রোগ নির্ণয় জরুরি। জরুরি চিকিৎসা অজ্ঞান রোগীর ক্ষেত্রে— ১. শ্বাসনালি, শ্বাসপ্রশ্বাস ও রক্ত সঞ্চালন নিয়মিত রাখার জন্য প্রাথমিক চিক...

বাতজ্বরের চিকিৎসায় সতর্কতা জরুরি

Image
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ |  তারিখ: ২৯-০৫-২০১৩ ১ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» বাতজ্বর আমাদের দেশে একটি পরিচিত রোগ। রোগীর অতীত ইতিহাস, উপসর্গ এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ রোগ নিশ্চিত করতে হয়। বাতজ্বরের কিছু মুখ্য ও কিছু গৌণ লক্ষণ রয়েছে। দুটি কিংবা একটি মুখ্য লক্ষণের সঙ্গে দুটি গৌণ লক্ষণ নিশ্চিতভাবে মিলে গেলে বাতজ্বর নির্ণয় করা যায়। তার সঙ্গে বিটা হিমোলাইটিক স্ট্রেপটোকক্কাসজনিত সংক্রমণের ইতিহাস বা প্রমাণও থাকতে হবে। মুখ্য লক্ষণ  ১. হূৎপিণ্ডে প্রদাহ। যার ফলে জ্বর, বুকে ব্যথা, বুক ধড়ফড় করা, নাড়ির গতি বেড়ে যাওয়া এবং শ্বাসকষ্ট হতে পারে। ২. গিরায় ব্যথা হয়। সাধারণত শরীরের বড় বড় সন্ধিতে ব্যথা হয়। একটি সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার পর অন্যটি আক্রান্ত হয়। ৩. বুকে ও পিঠে লাল বর্ণের চাকা। ৪. হাত-পা বা শরীরের কোনো অংশের নিয়ন্ত্রণহীন কাঁপুনি। ৫. ত্বকের নিচে শিমের বিচির মতো ছোট আকৃতির শক্ত ও ব্যথাযুক্ত দানা। গৌণ লক্ষণ ১. স্বল্পমাত্রার জ্বর, ২. গিরায় গিরায় ব্যথা ৩. রক্তের ইএসআর বেড়ে যাওয়া এবং ৪. এএসও ...

ব্যথা নাশক ওষধ

Image

আইনি সহায়তা

Image

ডি এন এ

Image

শ্রমজীবি মানুষের কথা

Image

পোষা কুকুরে উপকার

Image

কিডনি সুস্থ্য রাখতে

Image

এঞ্জেলিনা জুলি তার স্তন সরিয়ে ফেললেন

Image

বুদ্ধিজীবীর বুদ্ধি বনাম আন্না হাজারে-আল্লামা শফী

Image
  স্টালিন সরকার : প্রবাদে আছে ‘মাছের পচন ধরে মাথায়’ আর ‘জাতির পচন ধরে বুদ্ধিজীবীদের মাধ্যমে’। দেশের বুদ্ধিজীবী সমাজে পচন ধরার খেসারত সাধারণ মানুষকে দিতে হচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আর হালুয়া-রুটি খেয়ে দেশের বুদ্ধিজীবীদের বিড়াট একটা অংশ সরকারের ঘরে ‘বিবেকবন্ধক’ রেখেছেন। সরকারের শত অন্যায়, অবিচার, অনিয়ম, জুলুম-নির্যাতনেও তাদের বিবেককে তাড়িত করে না। সরকার তোষণে এতোই ব্যস্ত থাকেন যে নীতি নৈতিকতার বিষয়গুলো তাদের মগজে কাজ করে না। ক্ষমতাসীনদের সব কাজই তাদের দৃষ্টিতে সুন্দর, সুচারু  এবং আ্ইনী মনে হয়। পার্শ¦বর্তী দেশ ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সে দেশের বৃদ্ধিজীবীদের কাবু করতে পারেনা; সে জন্য আন্না হাজারে হন সম্মানিত। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। এদেশের বুদ্ধিজীবীদের বিবেক কিনে নিয়ে সিন্দুকে তালা মেরে রাখায় সরকার যা ইচ্ছে তাই করেও সমালোচনার মুখে পড়ে না।     ওরা দুইজন। একজন ভারতের ৭৫ বছর বয়স্ক সমাজকর্মী আন্না হাজারে। অপরজন বাংলাদেশের ৯৪ বছর বয়সের প্রখ্যাত আলেম আল্লামা শাহ আহমদ শফী। প্রবীণ এবং অরাজনৈতিক এই দুই ব্যক্তিত্ব নিজ নিজ কর্মে সাফল্য...

স্মার্ট ফোন

Image
বিজ্ঞান পরিবেশ মালিকের দিকে দৃষ্টি রাখবে নতুন স্মার্টফোন মালিকের চোখ কোনদিকে, তা বুঝে সেইমতো কাজ করবে স্যামসাং কোম্পানির হালের স্মার্টফোন ‘গ্যালাক্সি এস-ফোর’৷ নতুন এই প্রযুক্তি হাতেনাতে পরীক্ষা করার জন্য অপেক্ষা করছেন ক্রেতারা৷ স্মার্টফোনের জগতে প্রতিযোগিতার অভাব নেই৷ প্রতিনিয়ত নতুন মডেল বাজারে আসছে৷ কী না করা যায় তা দিয়ে! থ্রিজি বা ফোরজি-র মতো দ্রুতগতির ইন্টারনেট সংযোগের কল্যাণে হাতের মুঠোয় স্মার্টফোন দিয়েই সেরে ফেলা যাচ্ছে ইন্টারনেট, ইমেল দেখার কাজ৷ সেইসঙ্গে জিপিএস প্রযুক্তি বলে দিচ্ছে, আপনি কোথায়, আপনার আশেপাশে কী আছে – দোকান-বাজার, সিনেমা-থিয়েটার ইত্যাদি৷ এবার দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি বাজারে এনেছে ‘গ্যালাক্সি এস-ফোর' স্মার্টফোন৷ উদ্দেশ্য, অ্যাপল-এর আইফোন-কে টেক্কা দেওয়া৷ এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, ফোনই আপনার আচরণের উপর নজর রাখবে এবং সেইমতো নিজেকে মানিয়ে নেবে৷ ধরুন আপনি ফোনের পর্দায় ভিডিও দেখছেন৷ চোখ সরিয়ে নিলেই ফোন নিজে থেকে ‘পজ' হয়ে যাবে৷ ফিরে তাকালে আবার ভিডিও চলতে শুরু করবে৷ আশ্চর্য এই প্রযুক্তির নাম ‘আই মোশন টেকনোলজি...

সাভারে রানা প্লাজার বেসমেন্টের ধ্বংসস্তূপে বিয়ার, ফেন্সিডিল ও ধারালো অস্ত্র পেয়েছে সেনাবাহিনীর উদ্ধার দল।

Image
ধ্বংসস্তূপে বিয়ার, ফেন্সিডিল, ধারালো অস্ত্র সাভার প্রতিনিধি,   বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published:  2013-05-13 09:14:44.0  Updated:  2013-05-13 09:15:51.0 1  /  1   7816   38   5         সোমবার দুপুরে বেসমেন্টে রানার অফিস সংলগ্ন স্টোর রুমের কংক্রিট সরানোর সময় এসব মালামাল পায় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-৪ এর সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর কে এম আরিফুল ইসলাম বলেন, ১৫ ক্যান বিদেশি বিয়ার, ১৮ বোতল ফেন্সিডিল, তিনটি বড় রাম দা, চারটি চাপাতি এবং ১৩ ফুট লম্বা একটি শিকল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা হবে বলেও তিনি জানান। এর আগে গত ২ মে রাতে ধ্বংসস্তূপের সামনের অংশে একটি পিস্তল ও পাঁচটি গুলি পাওয়া যায়।