ওসমানী মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদল কর্মীকে হাতুড়ি পেটা ও ছুরিকাঘাতে খুন করল ছাত্রলীগ


সিলেট অফিস
« আগের সংবাদ পরের সংবাদ»
সিলেটের ওসমানী মেডিকেল কলেজের আবুসিনা ছাত্রাবাসে এক ছাত্রদল কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে নির্মম কায়দায় হত্যা করেছে ছাত্রলীগ ক্যাডাররা। নিহত ছাত্রদল কর্মী হলেন তৌহিদ। তিনি ৪৯তম ব্যাচের এমবিবিএস ৪র্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে। তার বাড়ি শরীয়তপুর জেলায়।
একাধিক সুত্রে জানা যায়, নগরীর কাজলশাহস্থ বাসা থেকে ওসমানী মেডিকেল কলেজ এর ছাত্রদল কর্মী তৌহিদকে বুধবার বিকেলে ছাত্রলীগ নেতা সৌমিন দে আবুসিনা ছাত্রাবাসের ১০০৩ নম্বর কড়্গে ডেকে নিয়ে আটকে রেখে হাতুড়ি পেটা ও চুরিকাঘাত করে।
পরে অঙ্গিকার এর সাধারন সম্পাদক রাফির নেতৃৃত্বে স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রাত ৮টা ৩৬ মিনিটে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। খুনের ঘটনায় ছাত্রলীগকে দায়ি করেছে বিএনপি। শেষ খবর পাওয়া পর্যন্ত্ম নিহত তৌহিদ আহমদকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপি নেতারা। বিপুল সংখ্যক ছাত্রদল কর্মীরা হাসপাতালে ভীড় জমিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক মহানগর আহ্বায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, ড্যাব নেতা ডা: নাজমুল ইসলাম, বিএনপি নেতা মিফতাহ সিদ্দীকি, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী সহ জেলা ও মহানগর বিএনপির নেতারা হাসপাতালে ছুটে যান।
কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান- আমরা যে কোন পরিস্থি ি মোকাবেলায় হাসপাতালে আছি। ছাত্রাবাসের প্রত্যড়্গদর্শী ও তার সহকর্মীদের সাথে আলাপ করে তাওহীদের খুনের কারণ তদন্ত ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো।

Comments

Popular posts from this blog

কিডনি ভালো রাখতে যখন তখন ওষুধ নয়